
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ঘুমন্ত অবস্থার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। এই ঘটনায় বেশ খেপেছেন মিম।
বিষয়টি নিয়ে তিনি রাজকে হুমকিও দিয়েছেন। এখন মিমও সুযোগ খুঁজছেন, অপ্রস্তুত অবস্থায় রাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেবেন।
মিমের ছবি পোস্ট করে রাজ লিখেছেন– ‘ফাঁকিবাজ ঘুমায়।’ ওই ছবিতে দেখা যায় মিম মেকআপ রুমে শুয়ে ঘুমাচ্ছেন।
বিষয়টি নিয়ে মিম জানান, সকালে সময়মতোই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি। লাইট, ক্যামেরা ও সেট প্রস্তুত করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। এই সময়টা মেকআপ রুমে অলস বসে থাকতে থাকতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি।
মজা করে মিম বলেন, ‘জানেন অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়েছিল। ক্লান্ত লাগলে কী করব! তাই বলে আমার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে? আমিও সুযোগ খুঁজছিলাম। পরে ওর অনেক ছবি তুলে হুমকি দিয়েছি– আর কখনও এ রকম করলে আমিও সঙ্গে সঙ্গে রাজের ছবি ফেসবুকে দেবো।’
জানা গেছে, প্রায় আট মাস পর একটি ছবির শুটিং করতে ঢাকার বাইরে গেছেন মিম।
গেলো ২৪ নভেম্বর থেকে সৈয়দপুরে শুরু হওয়া ‘দামাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি।
এম




