
অবশেষে শুটিং-এ ফিরেছে এফডিসি। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু ছবির শুটিং শুরু হয়েছে। তবে সেসব ছবির কাজ আগেই শুরু হয়েছিল। কিছু কাজ বাকি। সেই কাজটিই করছেন পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন ছবির শুটিং শুরু হয়নি।
মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস পর স্বাস্থ্যবিধি মেনে গেল ৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং-এর সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তবে শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের একটা বিরাট অংশ এই সংকটে শুটিং করতে চান না।
এই সময়ে শুটিংয়ের কোনও পরিকল্পনা নেই বলে জানালেন বিদ্যা সিনহা মিমও। কিন্তু শুটিং আটকে থাকা ছবির প্রযোজক ও পরিচালক থেকে শুটিংয়ের চাপ এলে কী করবেন? জবাবে মিম বলেছেন, চাপ এলেও করবো না। আমার জীবন সবার আগে।
তাছাড়া আমার সঙ্গে আমার পরিবারের জীবনও জড়িত। সুতরাং আমি কোনোভাবেই এখনই হুটহাট কাজের সিদ্ধান্ত নিতে চাই না।
মিমের প্রত্যাশা শিগগিরই এই সংকটময় পরিস্থিতি কেটে যাবে। নতুন ভোর আসবে। পৃথিবী আবারও ঘুরে দাঁড়াবে।
মিম অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘আমার প্রাণের প্রিয়া’, ‘আমার আছে জল’, ‘তারকাঁটা’, ‘ব্ল্যাক’, ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘সুলতান’, ‘আমি নেতা হবো’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘পাষাণ’, ‘দাগ’, ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘দুলাভাই জিন্দাবাদ’ও ‘সাপলুডু’।
এম




