
বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। প্রথম সন্তানের নাম তৈমুর রাখার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাদের। অবস্থা এমন ছিল যে সাইফ তো চেয়েছিলেন সন্তানের নামই পরিবর্তন করবেন। তবে কারিনা নাকি আগেই ঠিক করে রেখেছিলেন ছেলে হলে নাম রাখবেন তৈমুর। তাইতো তার কথার গুরুত্ব দিতেই আর নাম পরিবর্তন করেননি সাইফ।
এদিকে আবারও মা হতে চলেছেন কারিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের নাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
সম্প্রতি কারিনা রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ পুরোনো কাসুন্দি আবারও ঘেটে তোলেন অভিনেত্রী নেহা ধুপিয়া।
কারিনাকে জিজ্ঞেস করেন, দ্বিতীয় সন্তানের জন্য কী নাম বেছে নিয়েছেন তিনি? কারিনা জানান, তৈমুরের নাম নিয়ে হওয়া বিতর্কের পর তিনি বা সাইফ কেউই আর দ্বিতীয় সন্তানের নাম নিয়ে ভাবছেন না। এই কাজটিকে একদম শেষ মুহূর্তের জন্য তুলে রেখেছেন তারা।
এ সময়ে নেহা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সন্তানের নাম ঠিক করার পরামর্শ দেন কারিনাকে। তাকে বলা হয়, সেরা নামটি বেছে নেওয়ার জন্য একটি পোল তৈরি করতে। তবে সেই পথেও যেতে রাজী নন কারিনা।
এর আগে ২০১৬ সালে তৈমুরের নাম প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ার একাংশ তা নিয়ে তুমুল সমালোচনা শুরু করেন।
এম




