
তারকারা হলেন আইকন। তাদের সাধারণ মানুষ ফলো করে থাকেন। তাইতো ব্যক্তি জীবনে তারা যেমনই হোক না কেন অবশ্যই ঘরের বাইরে দর্শক ও ভক্তদের বিষয়টি ভাবা উচিত।
লকডাউনের মাঝে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের কাণ্ডে অবাক হয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, পাশাপাশি সতর্ক করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমে জি নিউজের খবরয়, মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ছেলে তৈমুরকে নিয়ে বেড়াতে যান সাইফ-কারিনা। সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তারা। প্রশ্ন উঠেছে, মাস্ক না পরে কেন সাইফ বাড়ির বাইরে গেছেন।
সাইফ-কারিনাকে সতর্ক করে এক পুলিশ কর্মী জানায়,ছোট বাচ্চাদের এই সময় বাইরে বের করা যাবে না। সতর্কতা শুনে পালটা মন্তব্য করেন তারা, বাইরে আনা যাবে না? এরপর আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ান।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন, কারিনা-তৈমুরের মুখে মাস্ক দেখা গেলেও সাইফ কেন পরেননি। এ ঘটনায় সাধারণ মানুষ ভুল বার্তা পাচ্ছেন।
এম




