
ভারতের ঝাড়খণ্ডের দুমকায় পাঁচ সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৭ জন মদ্যপ মিলে ওই মহিলাকে ধর্ষণ করে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্বামীর সঙ্গে হাট থেকে ফেরার পথে তার ওপরে নির্যাতন চালানো হয়।
এদিকে শহরের নিউটাউনে ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। এ সময় পুরুষসঙ্গী ছিল তার সঙ্গে। তাকে মারধর করে অন্ধকারাচ্ছন্ন একটি ঝোপে টেনে নিয়ে নাবালিকাকে অত্যাচার করা হয়। এসব ঘটনা নিয়ে ফেসবুকে সোচ্চার হলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “আমাদের সিটি অব জয়… আমার অত্যন্ত রাগ হচ্ছে, একজন নারী আর এক উঠতি বয়সের নাবালিকার মা হিসেবে অসহায় লাগছে। কেন… কেন… কেন?”
এদিকে শ্রীলেখার এই পোস্টে কেউ কেউ হাসির ইমোজি দেন। যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এর জবাবে অভিজিৎ কুণ্ডু নামে একজন লেখেন, তিনি এক নেটিজেনকে ভালোবাসার ইমোজি দিতে দেখেছেন। এর কারণ হিসেবে সঞ্চারি নামের আরেকজন লেখেন, এমন মানুষরা হয়তো একই রোগে আক্রান্ত। ধর্ষণের মতো রোগ সমাজের নানা স্তরে বাসা বেঁধেছে।
এম




