
চলছে শীতকাল। হালকা শীতে আরামেই দিন কাটাচ্ছেন অনেকেই। তবে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দিন ভালো যাচ্ছে না। তিনি জানিয়েছেন প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না।
ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়েছেন শ্রীলেখা। তিনি লিখেছেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’

নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালোবাসেন শ্রীলেখা। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট। দিন কয়েক আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাৎ করেছেন অভিনেত্রী।
জিএ




