
আইনি জটিলতায় ফেঁসে গেলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। রাবণ 'দয়ালু' ছিলেন-এমন মন্তব্য করে বিপদে তিনি। আদিপুরুষের চরিত্রের প্রেক্ষিতে রাবণ সম্পর্কে এরকম মন্তব্য করায় মামলা দায়ের করা হলো সাইফের বিরুদ্ধে।
ভারতের উত্তরপ্রদেশের এক আইনজীবী এবার সাইফ আলী খানের বিরুদ্ধে দায়ের করলেন মামলা। সাইফের পাশাপাশি আদিপুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও দায়ের করা হয় মামলা। সনাতন ধর্মের মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সাইফ আলী খান এবং ওম রাউতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি আদিপুরুষ চলচ্চিত্রে নিজের চরিত্র নিয়ে সাইফ আলী খান যখন মন্তব্য করেন, তা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে ক্ষমা চান সাইফ আলী খান।
তিনি জানান, কারও কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য নয়। তার বক্তব্যের জন্য যদি কারও মনক্ষুন্ন হয়, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, আদিপুরুষে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। সম্প্রতি সাইফ যখন কারিনাকে নিয়ে রাস্তায় বের হন, তার হাতের ট্যাটু নজর কাড়ে পাপারাৎজির। আদিপুরুষের জন্য সাইফের নতুন রূপ বলে মনে করা হচ্ছে।
সূত্র- জিনিউজ
জিএ




