
ভারতের নামী চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির নায়িকা হচ্ছেন আজমেরী হক বাঁধন। ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামের উপন্যাসটি লিখেছেন বাংলাদেশের নাজিম উদ্দিন।
এই উপন্যাস থেকে ভারতীয় ওয়েব সিরিজ করছেন সৃজিত। বিভিন্ন সময়ে জানা যায় যে, এর কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী হিসেবে নির্মাতার প্রথম পছন্দ ছিল জয়া আহসান। এরপর নাম এসেছে পরীমনিরও।
এবার জানা গেলো এই চরিত্রে অভিনয় করছেন লাক্সসুন্দরী আজমেরী হক বাঁধন। জানা যায়, পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হচ্ছেন গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত।
ওয়েব সিরিজটি প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। আগে জানা যায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও অভিনয় করবেন।
কিন্তু পরে সৃজিত মুখার্জি এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ। তবে শেষ পর্যন্ত বাঁধনকে নিয়েই শুটিং করছেন এই নির্মাতা।
এম




