ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

১৬তম বর্ষে পদার্পণ করলো আরটিভি (ভিডিও)

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৫৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১০:০৮ পিএম
১৬তম বর্ষে পদার্পণ করলো আরটিভি

১৫ বছর অতিক্রম করে আজ শনিবার (২৬ ডিসেম্বর) ১৬তম বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় সাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। ‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে গণমানুষের চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে তার সংবাদ ও অনুষ্ঠানকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে দর্শকদের ভালোবাসা।

দর্শকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে কেবল সামনে এগিয়ে গেছে চ্যানেলটি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর ভিন্নধারায় সংবাদ দিয়ে কয়েকবছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসে আরটিভি।

আরটিভি সংবাদই প্রথম রেলে নিয়োগ কেলেঙ্কারি ফাঁস করে। তৎকালীন মন্ত্রীর এপিএস ওমর ফারুকের গাড়িচালকের সাক্ষাৎকারে বেরিয়ে আসে থলের ‘কালো বেড়াল’। পদত্যাগে বাধ্য হন তৎকালীন মন্ত্রী। তবে, ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি আগুনে ছন্দপতন ঘটে। ২০১৪-তে আরও একবার বিপর্যয়ে পড়লেও কখনও লক্ষ্যচ্যুত হয়নি দর্শকপ্রিয় চ্যানেলটি।

‘গোলটেবিল’, ‘কেমন বাংলাদেশ চাই, ‘আজ পত্রিকায়’, এর মতো টকশো, আরটিভির অন্যতম জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ছাড়াও ‘স্টার অ্যাওয়ার্ড’, ‘আলোকিত নারী পদক’ এর মতো অনুষ্ঠান আরটিভিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ইসলামিক ট্যালেন্ট হান্ট খুঁজে নেওয়ার প্ল্যাটফর্মও করেছে চ্যানেলটি। ঈদসহ বিভিন্ন দিনকে ঘিরে প্রচার করা হয় জনপ্রিয় ও বৈচিত্র্যপূর্ণ নাটক।

সাফল্যের পাশাপাশি চ্যালেঞ্জও কম নয়। কোভিড মহামারীতে সারা দুনিয়ার মানুষ যখন ঘরবন্দী, তখনও থেমে ছিলেন না আরটিভির কর্মীরা। জীবনের মায়া তুচ্ছ করে দর্শকদের চাহিদা পূরণে ছুটে বেড়িয়েছেন সারাদেশে।

করোনা সংক্রমণের কঠিন দিনগুলোতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে কয়েকটি দলে ভাগ হয়ে অফিসে ও ঘরে বসে কাজ করে আরটিভির পর্দাকে সচল রেখেছেন কর্মীরা। করোনার ঘরবন্দী সময়ে মানুষের গান চর্চার দায়িত্বশীলতার জায়গা থেকে আরটিভি আয়োজন করে ‘বেঙ্গল সিমেন্ট বাংলার গায়েন’নামে নতুন রিয়েলিটি শো। নিত্য-নতুন প্রত্যয়ে ঝলমলে আগামীর জন্য আজকের হয়ে জেগে আছে আরটিভি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, শুরুতেই আমি চ্যানেলটির সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী ও ক্যাবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত চেষ্টায় আমরা ১৫ বছর অতিক্রম করে ১৬তম বর্ষে পদার্পণ করতে পেরেছি। আমরা সবসময় দর্শকদের পছন্দের প্রতি যত্নশীল। ২৫ থেকে ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন বছরকে কেন্দ্র করে আমরা সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন রেখেছি। নতুন বছরের চমক হিসেবে থাকবে বউ শাশুড়ির টক মিষ্টি ঝাল সম্পর্ক নিয়ে ‘বউ কথা কও’, ধারাবাহিক নাটক ‘অফ দ্য রেকর্ড’, ‘টুইন ভিলেজ’সহ একাধিক আয়োজন। আরটিভি দর্শকদের একটি জীবন যাপনের সহযোগী চ্যানেলে পরিণত হয়েছে। নাটকে আমরা সবসময় নতুনত্বকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। মিউজিক স্টেশন, ফোক স্টেশন, ফোক স্টুডিও, বাংলার গায়েনসহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গানের প্রতি আমরা বিশেষ যত্ন বজায় রাখছি। এতে যেমন নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে তেমনি দর্শকরাও তাদের বিনোদন পাচ্ছেন। সিনেমাসহ বিনোদনের পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য সমানভাবে কাজ করে যাচ্ছি। সমগ্র বিশ্বে যখন করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লো তখন আমরা সিদ্ধান্ত নিলাম, সাধারণ জনগণকে সচেতন করতে হবে। করোনা প্রতিরোধের পদ্ধতিগুলো জানাতে হবে। চিকিৎসা সম্পর্কে জানাতে হবে। তখন আমরা শুরু করলাম ‘করোনা হেল্প লাইন’, ‘এই মুহূর্তের বাংলাদেশ’ নামে সম্পূর্ণ নতুন দুটি চিকিৎসা ও পরামর্শমূলক অনুষ্ঠান। নিয়মিত অনুষ্ঠানগুলোতেও সাধারণ মানুষের সচেতনতা, চিকিৎসা ও করণীয় বিষয়কে গুরুত্ব দিতে শুরু করলাম। দর্শকের প্রয়োজনে আমরা তাদের পাশে থাকতে পরেছি বলেই দর্শকরাও আমাদের পাশে থেকেছেন। আরটিভি দেখেছেন। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের পাশে থাকবে।
জিএ/পি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
শিগগিরই অভিনয়ে ফিরছেন সাম্প্রতিক আলোচিত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নানা আলোচনা-সমালোচনার পর নতুন বছরেই পর্দায় ফিরতে যাচ্ছেন এই নায়িকা। তার অভিনয়ে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই বন্ধু ও পরিচালক রুমি জাফেরি। রুমি জাফেরি জানিয়েছেন, অতীতের সময় যেমনই হোক না কেন নতুন বছরই অভিনয়ে ফিরছেন রিয়া। সম্প্রতি ওর সাথে দেখা করেছি আমি। তবে সে এখন বেশ চুপচাপ। খুব বেশি কথা বলেনি। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় অনেক ঝড় বয়েছে রিয়ার ওপর। আশা করছি শিগগিরিই স্বাভাবিক হবে রিয়া। তিনি আরও বলেন, চলতি বছরটা সবার কাছে একটা দুঃসময়ের মতো। রিয়ার কাছেও এমনটা ছিল। নীতিগতভাবে অনেকটাই ভেঙে পড়েছে সে। আশা করছি কাজে ফিরলে সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম প্রকাশ্যে আসে। পরে ০৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় প্রায় একমাসের মতো মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী থেকে ০৪ অক্টোবর জামিনে মুক্তি পান সুশান্ত সিংয়ের সাবেক প্রেমিকা রিয়া। এসআর/ এমকে
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য রেকর্ড সংখ্যক চিত্রনাট্য জমা  পড়েছে। একই সঙ্গে তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ারও যেন উৎসব হয়েছে। চিত্রনাট্য জমা দেওয়ার সবশেষ সময় ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন সূত্রে জানা যায়, এবার অনুদানের জন্য চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনূর, অভিনেতা আলমগীর ও শাকিব খান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু। তবে চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনো জুরি বোর্ড গঠিত হয়নি। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। চলতি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি চলচ্চিত্র অনুদান দেওয়া হবে। এম
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
ডেডলাইন মিউজিক কোম্পানী কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানী থেকে নিয়মিত সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিও ভিডিও ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে। দেড় যুগ মানে ১৮ বছরে পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবিন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে। এছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীদের গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। তবে নতুন বছরে নতুন খবর দিলেন এই ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম। তিনি জানান, নতুন বছরে আর্ন্তজাতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন। যার নাম থাকছে ডেডলাইন রেকর্ডস। শুধু দেশিয় মিডিয়া না, আর্ন্তজাতিক শিল্পীরাও এই প্লাটফর্ম-এ কাজ করবে। এমনকি দেশিয় শিল্পীদের সঙ্গে আর্ন্তজাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্লাটফর্মে কাজ করবে।  আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২১ সালের জানুয়ারির প্রথম দিকে প্রকাশ হচ্ছে ডেডলাইন রেকর্ডস। এম
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
সালমান খান। বলিউডের সুপারস্টার তিনি। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। কদিন আগেই নিজের ৫৫তম পালন করলেন এই মহাতারকা। এই বয়সে এসেও একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার জন্মদিনে যেন পুরো শহরবাসী এসে জড়ো হয় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে।  কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে  জন্মদিনের একদিন আগেই নিজের পানভেলের বাংলোতে চলে গিয়েছেন। আর ওই বাড়িতে নিভৃতিতে কাটিয়েছেন নিজের ৫৫তম জন্মদিন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে বহু শুভেচ্ছা এসেছে। আর এরই মাঝে নজর কাড়ল বিশেষ একটি বার্তা। কী সেই ঘটনা জানেন?  পর্ন তারকা কেন্ড্রা লাস্টের পোস্ট দেখে মাথায় হাত সালমান ভক্তদের।  ভাইজানের জন্মদিনে কেন্ড্রা  শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সালমানের সঙ্গে নিজের একটি ছবি এডিট করে পাশাপাশি বসিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আপানাকে সালমান খান। আশা করি আপনার জন্মদিন আনন্দে কাটবে। এদিকে ওই পোস্টের পর থেকে নেটিজিনদের একাংশ  হাসি-তামাশায় মেতে উঠেন। সালমান এখনো বিয়ে করেননি। আরও পড়ুন... একাকীত্বে ভুগছেন শ্রাবন্তীর স্বামী! অ্যাকশন অবতারে সানি লিওন হিন্দি গান গাইলেন হিরো আলম (ভিডিও) আমি যাই করি মানুষের সহ্য হয় না: হিরো আলম (ভিডিও) কেউ মন্তব্য করেছেন, ভাই মনে হচ্ছে এ তারকা আপনার প্রেমে পড়ে গেছে। অতীতে অবশ্য শাহরুখ খানকে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্ড্রা। এম
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
বছরের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর নিজের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। স্বনামধন্য একজন গায়িকা তার বিরুদ্ধে মামলা করেছেন বলে উল্লেখ করেছেন ও প্রিয়া খ্যাত এই তারকা শিল্পী। আসিফ মামলার বিষয়টি প্রকাশ করলেও কে এই মামলা করেছেন তা গোপন রেখেছেন। পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোন তথ্য দিতে পারছিনা। এতোটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ। মামলা আমার ভাল লাগেনা। আবার রাশি গ্ন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখিনা। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সাথে যায়না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়। এতো ঝামেলা আমার সাথেই কেন হয় ? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মত মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য তো ধরতেই হবে... মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না। ভালোবাসা অবিরাম... এদিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে আসিফের বিরুদ্ধে মামলাটি করেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এম  
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
আরও পড়ুন
অন্তর্বাসের রঙে বর্ষবরণ করে যে দেশ
তারকা সমারোহে শেষ হলো আরটিভি স্টার অ্যাওয়ার্ড (ভিডিও)
আরটিভির আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন যারা