ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দেশের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় আরটিভি 

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ০৫:১২ পিএম
ছবি আরটিভি নিউজ

১৫ বছর অতিক্রম করে আজ শনিবার ১৬তম বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় সাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। ‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে গণমানুষের চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে তার সংবাদ ও অনুষ্ঠানকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে দর্শকদের ভালোবাসা।

দর্শকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে কেবল সামনে এগিয়ে গেছে চ্যানেলটি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর ভিন্নধারায় সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসে আরটিভি। সেইসঙ্গে আরটিভি পৌঁছে যায় বিভাগীয় শহর থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে। গ্রাম-বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের কাছেও আজ আরটিভি জনপ্রিয়তার শীর্ষে।

আরটিভির নিয়মিত দর্শক ময়মনসিংহের সম্পা বসাক বলেন, ‘মানসম্মত অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আরটিভি আমার প্রথম পছন্দ। মানুষের দুর্ভোগ এবং সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি চলমান ও সমসাময়িক ঘটনাপ্রবাহ গুরুত্বের সঙ্গে প্রচার করে। এজন্য আরটিভির খবর জনপ্রিয়তার শীর্ষে। এছাড়া আরটিভির অন্যান্য অনুষ্ঠান, নাটক ও গোলটেবিল বৈঠক নিয়মিত দেখি।

তিনি আরও বলেন, ‘বিশেষ করে গোলটেবিল বৈঠক এবং প্যাকেজ নাটকের বিশেষত্ব ও বৈচিত্র্য আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এছাড়া কৃষি ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠানগুলোও যথেষ্ট পছন্দনীয়। আমার দৃঢ় বিশ্বাস আরটিভি অনুষ্ঠান এবং খবরের মান ধরে রাখলে আরও অনেক দূর এগিয়ে যাবে।

এদিকে লাক্স-ব্রাইডাল শো, ভিট-লুকএটমি এবং রান্নাবান্না অনুষ্ঠান বেশ পছন্দের ফ্যাশন সচেতন মনি সাহার। এ ধরনের অনুষ্ঠান নিত্যনতুন দেশি-বিদেশি ফ্যাশন ও নান্দনিকতা সম্পর্কে সব আপডেট তুলে ধরে। এমনকি অনুষ্ঠানের উপস্থাপনা ও খবর পাঠের ক্ষেত্রেও এই বিশেষত্ব লক্ষ্য করা যায়। এজন্য একজন ফ্যাশন সচেতন ব্যক্তি হিসেবে তিনি আরটিভির অনুষ্ঠানগুলো কখনো মিস করেন না বলে জানান।

সোহেল নামে সিলেটের এক দোকানের সেলস কর্মী জানান, আমাদের দোকানে প্রায় সময়েই আরটিভি চালানো থাকে। কেননা আরটিভির নাটকগুলো খুব মজার হয়। পাশাপাশি গোলটেবিল বৈঠক ও টকশোগুলো দেখতেও ভালো লাগে। এছাড়া বস্তুনিষ্ট সংবাদ এবং জেলা প্রতিনিধিদের লাইভগুলো ভালো লাগে সোহেল নামে আরটিভির ওই দর্শকের।

টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে আরটিভির জনপ্রিয়তা। বাসা-বাড়ি থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকানেও মানুষ দেখছে আরটিভি। যতদিন যাচ্ছে ততো জনপ্রিয় হচ্ছে আরটিভি। আরটিভি ১৬ বছর যাবত বস্তুনিষ্ঠ সংবাদ, নাটক, টকশো প্রচার করে ওই এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে।

আজ শনিবার সকালে টাঙ্গাইলের বিখ্যাত তাঁতশাড়ীর বাজারের একটি চায়ের দোকানে ঘুরে দেখা গেছে সেখানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে যারা, তাদের দৃষ্টি আরটিভির পর্দায়।

তাদের সঙ্গে বসে চা খেতে খেতে কথা হয় বেল্লাল হোসেন নামে একজনের সঙ্গে। তিনি জানালেন, আরটিভির নাটকগুলো তার খুব পছন্দ। প্রিয় মানুষগুলোকে নিয়ে একত্রে নাটকগুলো দেখতে তার খুব ভালো লাগে।

এ সময় আরেক দর্শক শাহীন আলমগীর বলেন, আমার কাছে বেশি ভালো লাগে আরটিভির খবরগুলো। টাঙ্গাইলের সব খবর সবার আগে জানতে পারি আরটিভির মাধ্যমে।

বাবু নামে একজন বলেন, আমি আরটিভির প্রচারিত বাংলা সিনেমা দেখি।তাদের প্রচারিত সিনেমাগুলো ভালো লাগে। দিপু নামের এক দর্শক বলেন, সময় উপযোগী বাংলার গায়েন অনুষ্ঠানটি আমি এক পর্বও মিস করি না।এভাবেই নিয়মিত জনগণের চাহিদা পূরণে এগিয়ে যাক আরটিভি, এমনটাই প্রত্যাশা সকলের।

নওগাঁ সদর উপজেলার খাগড়া মোড়ে প্রদীপের চায়ের দোকানে আজ দুপরে জমেছে আড্ডা। সেখানে পৌঁছে লক্ষ্য করা যায় চা খেতে আসা সকলে আরটিভিতে প্রচারিত অনুষ্ঠান দেখছেন। আরটিভির অনুষ্ঠানমালা নিয়ে তাদের প্রশ্ন করলে তারা জানান- সংবাদ, নাটক, টকশো, সিনেমাসহ সকল অনুষ্ঠান তাদের খুব পছন্দের। বিশেষ করে ঈদ মৌসুমে নাটক জমজ সিরিজের নাটক তাদের কাছে খুবই জনপ্রিয়। আরটিভির ১৬তম জন্মদিনে প্রতিষ্ঠানটির সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান দর্শকরা।

এদিকে চা দোকানি প্রদীপ জানান, সারাদিন দোকানে কাজের ফাঁকে বিনোদন পাওয়ার সুযোগ করে দেয় আরটিভির অনুষ্ঠানগুলো। বিনোদনের সঙ্গে কাজ করতে পেরে তাদের সময়ও পার হয়; অপরদিকে কাজের প্রতি মনযোগটাও বাড়ে। আরটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান দোকানে আসা কাস্টমারদের কাছে খুবই জনপ্রিয়।

পাবনায় দিন দিন বেসরকারি টিভি চ্যানেল আরটিভির গ্রহণযোগ্যতা ও দর্শকপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সারা দেশের মতো পাবনায় অন্যান্য দর্শকদের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের মধ্যেও আরটিভির ব্যাপক সাড়া মিলেছে।

আজ শনিবার সকালে পাবনা শহরের বড় বাজার, নিমতলা বাজার, লাইব্রেরি বাজার, নিউমার্কেট, সেঞ্চুরি প্লাজা ও গোস্বামী কমপ্লেক্সে গিয়ে দেখা যায় বেশির ভাগ প্রতিষ্ঠানেই আরটিভি চ্যানেল দেখছেন।

শহরের লাইব্রেরি বাজারের পুস্তক ব্যবসায়ী দিশারী বই বিতানের মালিক আব্দুল মজিদ বিশ্বাস জানান, তিনি আরটিভি চ্যানেলটি পছন্দ করেন। আরটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, নাটক, টক শো, পত্রিকার সংবাদ বিশ্লেষণ তার খুব ভালো লাগে।

গোস্বামী কমপ্লেক্সের ইলেকট্রনিক্স ব্যবসায়ী রামগোপাল সরকার জানান, তিনি একজন আরটিভির ভক্ত। বর্তমান সময়ে জেলা পর্যায়ের শিল্পীদের নিয়ে আরটিভিতে অনুষ্ঠিত বাংলার গায়েন তার খুব ভালো লেগেছে। তিনি আরটিভি পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

উত্তরের জনপদ কুড়িগ্রামের গ্রাম-গঞ্জে সমান জনপ্রিয় আরটিভি। ছোট-বড়, নারী-পুরুষ সবার কাছে আরটিভির সমান কদর। কেউ পছন্দ করে শিশুতোষ অনুষ্ঠান ও কার্টুন, কেউ নাটক আবার কেউবা টেলিফিল্ম। এছাড়া আরটিভির সংবাদের গুরুত্ব সবার আগে।

গৃহিণী ইসমত আরা পারভীন জানান, আরটিভির নাটক, টক-শো, সংবাদ সবকিছুই অন্যরকম ভালোলাগা সৃষ্টি করে। তাই তিনি নিয়মিত আরটিভি দেখেন। বাড়ির দুইজন ছোট সদস্য রয়েছে তারা আরটিভির বনিবিয়ার্সের ভক্ত। জন্মদিনে আরটিভির সকলকে অভিনন্দন জানান তিনি।

আরটিভির নাটক দেখার জন্য সপরিবারে প্রতিদিন এভাবেই অপেক্ষা করেন বকুল রাণী দেবনাথ। লক্ষ্মীপুরের টিভি দর্শকদের মধ্যে বড় একটি অংশ আরটিভি নাটকের ভক্ত। কলেজছাত্র রাজু আহমেদ জানান, টিভি তেমন একটা দেখা হয় না। তবে আরটিভি প্লাস অ্যাপসের মাধ্যমে স্মার্ট ফোনেই আরটিভির সকল কন্টেন্ট দেখতে পাই।

এছাড়া সংবাদ, টক শো, বিনোদনমূলক অনুষ্ঠান ও নাটক প্রচারের মাধ্যমে লক্ষ্মীপুরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি।নিয়মিত সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘ফোক স্টেশন’ এবং কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘কৃষি ও কৃষ্টি’ লক্ষ্মীপুরের দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার। আজ শনিবার দুপরে চায়ের স্টলে বসে অনেকেই আরটিভি দেখছেন। তাদেরই একজন আবুল মিয়া। তিনি বলেন, আরটিভির অনুষ্ঠান আমাদের কাছে খুবই ভালো লাগে। আরেক দর্শক কামরুল হাসান বলেন, বেসরকারি চ্যানেলগুলোর মধ্যে আরটিভি গ্রাম-বাংলার মানুষের মনের কথা বলে। তাছাড়াও আরটিভির মিউজিক, নাটক, সিনেমা, বিনোদনমূলক অনুষ্ঠান ভালো লাগে।

রতন মিয়া বলেন, আরটিভির সংবাদ আমার কাছে বস্তুনিষ্ঠ মনে হয়। প্রত্যন্ত অঞ্চলের সব খবরেই আমরা দেখতে পারি জেলা সংবাদে। তবে সংবাদের সময়সীমা আর একটু বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি।

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
শিগগিরই অভিনয়ে ফিরছেন সাম্প্রতিক আলোচিত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নানা আলোচনা-সমালোচনার পর নতুন বছরেই পর্দায় ফিরতে যাচ্ছেন এই নায়িকা। তার অভিনয়ে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই বন্ধু ও পরিচালক রুমি জাফেরি। রুমি জাফেরি জানিয়েছেন, অতীতের সময় যেমনই হোক না কেন নতুন বছরই অভিনয়ে ফিরছেন রিয়া। সম্প্রতি ওর সাথে দেখা করেছি আমি। তবে সে এখন বেশ চুপচাপ। খুব বেশি কথা বলেনি। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় অনেক ঝড় বয়েছে রিয়ার ওপর। আশা করছি শিগগিরিই স্বাভাবিক হবে রিয়া। তিনি আরও বলেন, চলতি বছরটা সবার কাছে একটা দুঃসময়ের মতো। রিয়ার কাছেও এমনটা ছিল। নীতিগতভাবে অনেকটাই ভেঙে পড়েছে সে। আশা করছি কাজে ফিরলে সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম প্রকাশ্যে আসে। পরে ০৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় প্রায় একমাসের মতো মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী থেকে ০৪ অক্টোবর জামিনে মুক্তি পান সুশান্ত সিংয়ের সাবেক প্রেমিকা রিয়া। এসআর/ এমকে
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য রেকর্ড সংখ্যক চিত্রনাট্য জমা  পড়েছে। একই সঙ্গে তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ারও যেন উৎসব হয়েছে। চিত্রনাট্য জমা দেওয়ার সবশেষ সময় ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন সূত্রে জানা যায়, এবার অনুদানের জন্য চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনূর, অভিনেতা আলমগীর ও শাকিব খান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু। তবে চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনো জুরি বোর্ড গঠিত হয়নি। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। চলতি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি চলচ্চিত্র অনুদান দেওয়া হবে। এম
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
ডেডলাইন মিউজিক কোম্পানী কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানী থেকে নিয়মিত সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিও ভিডিও ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে। দেড় যুগ মানে ১৮ বছরে পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবিন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে। এছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীদের গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। তবে নতুন বছরে নতুন খবর দিলেন এই ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম। তিনি জানান, নতুন বছরে আর্ন্তজাতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন। যার নাম থাকছে ডেডলাইন রেকর্ডস। শুধু দেশিয় মিডিয়া না, আর্ন্তজাতিক শিল্পীরাও এই প্লাটফর্ম-এ কাজ করবে। এমনকি দেশিয় শিল্পীদের সঙ্গে আর্ন্তজাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্লাটফর্মে কাজ করবে।  আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২১ সালের জানুয়ারির প্রথম দিকে প্রকাশ হচ্ছে ডেডলাইন রেকর্ডস। এম
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
সালমান খান। বলিউডের সুপারস্টার তিনি। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। কদিন আগেই নিজের ৫৫তম পালন করলেন এই মহাতারকা। এই বয়সে এসেও একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার জন্মদিনে যেন পুরো শহরবাসী এসে জড়ো হয় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে।  কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে  জন্মদিনের একদিন আগেই নিজের পানভেলের বাংলোতে চলে গিয়েছেন। আর ওই বাড়িতে নিভৃতিতে কাটিয়েছেন নিজের ৫৫তম জন্মদিন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে বহু শুভেচ্ছা এসেছে। আর এরই মাঝে নজর কাড়ল বিশেষ একটি বার্তা। কী সেই ঘটনা জানেন?  পর্ন তারকা কেন্ড্রা লাস্টের পোস্ট দেখে মাথায় হাত সালমান ভক্তদের।  ভাইজানের জন্মদিনে কেন্ড্রা  শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সালমানের সঙ্গে নিজের একটি ছবি এডিট করে পাশাপাশি বসিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আপানাকে সালমান খান। আশা করি আপনার জন্মদিন আনন্দে কাটবে। এদিকে ওই পোস্টের পর থেকে নেটিজিনদের একাংশ  হাসি-তামাশায় মেতে উঠেন। সালমান এখনো বিয়ে করেননি। আরও পড়ুন... একাকীত্বে ভুগছেন শ্রাবন্তীর স্বামী! অ্যাকশন অবতারে সানি লিওন হিন্দি গান গাইলেন হিরো আলম (ভিডিও) আমি যাই করি মানুষের সহ্য হয় না: হিরো আলম (ভিডিও) কেউ মন্তব্য করেছেন, ভাই মনে হচ্ছে এ তারকা আপনার প্রেমে পড়ে গেছে। অতীতে অবশ্য শাহরুখ খানকে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্ড্রা। এম
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
বছরের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর নিজের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। স্বনামধন্য একজন গায়িকা তার বিরুদ্ধে মামলা করেছেন বলে উল্লেখ করেছেন ও প্রিয়া খ্যাত এই তারকা শিল্পী। আসিফ মামলার বিষয়টি প্রকাশ করলেও কে এই মামলা করেছেন তা গোপন রেখেছেন। পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোন তথ্য দিতে পারছিনা। এতোটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ। মামলা আমার ভাল লাগেনা। আবার রাশি গ্ন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখিনা। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সাথে যায়না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়। এতো ঝামেলা আমার সাথেই কেন হয় ? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মত মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য তো ধরতেই হবে... মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না। ভালোবাসা অবিরাম... এদিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে আসিফের বিরুদ্ধে মামলাটি করেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এম  
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
আরও পড়ুন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: সিআইডির চার্জশিট, নাম নেই তিতাস কর্মকর্তাদের
অন্তর্বাসের রঙে বর্ষবরণ করে যে দেশ
একাই পাল্টে দিলেন গ্রামের অর্থনীতির চাকা
কে হবেন হাজীগঞ্জ পৌরসভার পরবর্তী মেয়র