
ঢাকাই ছবির কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অসংখ্য হিট ছবির এই নায়িকা বছর শেষে সুখবর দিলেন। আর এই সুখবরটি হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ নিয়েছেন লাভ ম্যারেজ খ্যাত নায়িকা।
আজ বুধবার সমিতির একাধিক সূত্রে অপু বিশ্বাসের সদস্য পদ নেয়ার বিষয়টি জানা গেছে। আজ থেকে প্রযোজক ও পরিবেশক সমিতির একজন সদস্য তিনি।
এ ব্যাপারে অপু জানিয়েছেন, বছর শেষে প্রযোজক সমিতির সদস্য হয়েছি। শিগগিরই নতুন খবর দেবো। নতুন বছরে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি নির্মাণ করবো।
এই নায়িকা প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’। অর্থাৎ নিজের নামের সঙ্গে ছেলে জয়ের নামও রেখেছেন।
এই নায়িকার 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২' ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
এম




