
আসছে ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি 'অবহেলা' নামে একটি শর্টফিল্ম মুক্তি পেতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও মালিহা তাহসিন।
ভালোবাসা, বিশ্বাস ও অবিশ্বাসের গল্প নিয়ে শর্টফিল্মের গল্পটি এগিয়ে যায়।
ইমতু রাতিশ বলেন, সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে শর্টফিল্মটি। যা কিনা ভালোবাসা দিবসে দর্শকরা দেখতে পাবেন। কাজটি সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।
মালিহা তাহসিন বলেন, ইমতু রাতিশ ভাই একজন গুণী মডেল-অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। ভালোবাসা দিবসে এই বিশেষ শর্টফিল্ম আসছে। কাজটি করতে আমারও ভীষণ ভালো লেগেছে। দর্শকরাও পছন্দ করবেন বলে আশা করছি।
'অবহেলা' শর্টফিল্মটি পরিচালনা করেছেন এম এ খোকন। স্টার ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।
এম




