
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম প্রায় এক মাসের বিরতি শেষে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গোপনে বিয়ের পর এবার মুম্বাই ফিরেছেন এই সুন্দরী।
এ মাসের শুরুতে নিজের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ইয়ামি। ‘উড়ি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন তিনি।
এর আগে অবশ্য তারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। ইয়ামি গৌতম তার স্বামী আদিত্যকে নিয়ে সম্প্রতি মুম্বাইতে ফিরেছেন। এ সময়ই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হন তারা।
বিয়ের পর প্রথমবার সবার সম্মুখে এলেন ইয়ামি ও আদিত্য। ইয়ামি জানিয়েছেন, কাজে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। খুব দ্রুতই তাই শুটিংয়ে ফিরতে চান। যদিও ভারতে আউটডোরে এখন শুটিং বন্ধ রয়েছে। অনেকেই তাই বিদেশে পাড়ি দিচ্ছেন শুটিং শেষ করতে।
বর্তমানে ইয়ামি গৌতম অভিনীত ‘ভূত পুলিশ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। শিগগিরই স্বামী আদিত্যও ইয়ামিকে নিয়ে নতুন ছবি তৈরি করতে যাচ্ছেন। ছবিটির প্রস্তুতি সারতেই তারা মুম্বাই এসেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছবির গল্প গড়ে উঠবে একজন তরুণীর সংগ্রামের জীবনকে কেন্দ্র করে। আর সেই সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে ইয়ামিকে।
এম




