
বলিউডের সফল অভিনেতাদের একজন রণবীর সিং। ক্যারিয়ারের শুরুতে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। সে সময় ছেলেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন রণবীরের বাবা জগজিত সিং ভাবনানি। তবে রণবীরের কনডমের বিজ্ঞাপন করার বিষয়টি ভালোভাবে নেননি তিনি।
২০১৪ সালে সেই কনডমের বিজ্ঞাপনটি করেন রণবীর। এরপর অনেকদিন থেকেই সেই ব্রান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে বিয়ের পর দুই পক্ষের সম্মতিতেই কনডম ব্র্যান্ডটির প্রচার থেকে সরে আসেন এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেন, বাবা আমাকে বলতেন, ‘অভিনয়শিল্পীদের দেখছি বিভিন্ন বিজ্ঞাপন করে অনেক অর্থ উপার্জন করছে। তুমি করছো না কেন?’ আমি বলেছিলাম, ‘সময় হলেই করব। আমার জন্য ভালো কিছু পেলে তবেই করব। তিনি বলেছিলেন, ‘সত্যি! কী করছো সেটি তুমি ভালোভাবেই জানো।’
এর কিছুদিন পরেই কনডমের বিজ্ঞাপনের বিষয়টি বাবাকে জানান রণবীর। কিন্তু কনডমের বিজ্ঞাপন হওয়ায় খুব বেশি খুশি হননি তার বাবা।
এনএস




