
একুশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। হাওড়ার শ্যামপুরের প্রার্থীও হয়েছিলেন তিনি, তবে জিততে পারেননি। এবার রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এই অভিনেত্রী।
আপাতত অভিনয়েই মনোনিবেশ করতে তনুশ্রী। ফেসবুকে নিউ লুকের ছবি দিয়ে জানিয়েছেন, খুব শীঘ্রই নতুন কোনও ঘোষণা করতে পারে। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, যেকোনও রকম রাজনীতির রং থেকে তিনি বাইরে থাকতে চান।
তনুশ্রী মনে করেন, বিস্তর পড়াশোনা করেই সকলের রাজনীতির ময়দানে নামা উচিত। তবে নিজের রাজনীতিতে যোগ দেওয়া বা ভোটে লড়ার সিদ্ধান্তে কোনও আফসোস নেই তার। প্রায় চার মাসের স্বল্প এই সময়কালেই তিনি অনেক কিছু শিখেছেন।
এনএস




