
বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্ষণজন্মা এই নায়ক ২৫ বছর আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তবুও তার নাম আজও ভক্ত ও শোবিজের মানুষদের হৃদয়ে প্রাণবন্ত। সালমান শাহকে স্মরণ করে ফেসবুকে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
তিনি লিখেছেন, 'সালমান শাহ; একটি ভরসার নাম, একটি দীর্ঘশ্বাসের নাম। ২৫ টি বছর পেরিয়ে গেছে তিনি নেই। আসলেই কি নেই?'
বাপ্পী বলেন, 'তার (সালমান শাহ) স্টাইল, কথা-বার্তা, চলন, হাসি, রুচিবোধ সবকিছুতেই যেনো রাজত্বের ছাপ। এফডিসিতে যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা সবাই বলেন, মানুষ হিসেবেও তার তুলনা তিনি নিজেই।'
প্রিয় অভিনেতা সম্পর্কে লিখতে গিয়ে তিনি জানান, 'প্রিয় মানুষ নিয়ে বেশি লেখা যায় না; শব্দগুলো দীর্ঘশ্বাসের মতন কেমন যেনো ভারী হয়ে আসছে। তবে এই মুহুর্তে একটি গানের কথা বেশ মনে পড়ছে, “ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো।” তাকে উদ্দেশ্য করে আমার এই ভালোবাসাও আকাশের পানে ছুঁড়ে দিলাম। তাই বলছি, প্রিয় সালমান শাহ; যেখানেই থাকুন, আমাদের ভালোবাসা নিবেন।'
এনএস




