কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ ফয়জুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স বিশেষ অভিযানের মাধ্যমে ডাকাত সালমান শাহ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ ফয়েজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তার সম্পর্কে যাচাই-বাছাই করে জানা যায় সে শুরু থেকে রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, সে ২০১৯ সালের টেকনাফ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
জিএম/এসকে




