ইভাকে কি নতুন স্বামী গান গাইতে দিবেন?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ , ০৪:১৫ পিএম


ইভাকে কি নতুন স্বামী গান গাইতে দিবেন?
দ্বিতীয় স্বামীর সঙ্গে ইভা আরমান

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও সাবেক সংবাদ পাঠিকা ইভা রহমান। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। দ্বিতীয় বিয়ের পরই নিজের পুরনো নাম মুছে ফেলেছেন ইভা।

গণমাধ্যমের কাছে ইভা বলেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’ গান নিয়ে নতুন স্বামীর প্রেরণা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইভা আরমান বলেন, 'মাহফুজুর রহমানকে বিয়ে করে শুধু শুন্যতা পেয়েছি। নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।'

তিনি আরও বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। ট্রলের শিকার হওয়ার পর হতাশা কাজ করলেও আরও কিছু গান করার ইচ্ছা রয়েছে। তবে সব গান হবে সাবালিল।' এসময় সমালোচকদের গঠনমূলক ট্রল করার আহ্বান জানান ইভা আরমান।

জানা গেছে, ইভার নতুন স্বামী ঢাকার ছেলে সোহেল আরমান। পেশায় একজন ব্যবসায়ী। রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইভার বাসায় পরিবারের সদস্যদের উপস্থিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। তখনই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সোশ্যাল মিডিয়াতেও এখন তার নামের সাথে ‘রহমান’শব্দটি নেই। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’পদবি।

প্রসঙ্গত, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরি শুরু করেন ইভা। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ‍উঠে সখ্যতা। শুরু হয় মন দেয়া নেয়া। গাঢ় হতে থাকে দু’জনের প্রেম। অত:পর বিয়ে করেন তারা।

নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি ছিল ইভার। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

এমএইচ/এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission