ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সমালোচনার কড়া জবাব দিলেন পরীমণি (ভিডিও)

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। একদিকে সিনেমা, অন্যদিকে ব্যক্তিজীবন- দুই জায়গায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে এই তারকার ব্যক্তিজীবন নিয়ে নেটিজেনদের আগ্রহের মাত্রাটা একটু বেশিই বটে! তবে নিন্দুকের সমালোচনা ও কটূক্তিকে পায়ে মাড়িয়ে সাহসী পদক্ষেপে উড়ে চলেছেন পরী।

জন্মদিন পরীর কাছে বরাবরই স্পেশাল। প্রতিবছর বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেচে-গেয়ে নিজেকে ও প্রিয়জনদের মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। তার ব্যতিক্রমী পোশাক পার্টিতে আগত অতিথি ও নেটিজেনদের নজর কেড়েছে। সমালোচনা থেকে বাদ পড়েনি নাচের ছলে পরীর উড়ে বেড়ানো।

জন্মদিনে পরীমণির বিশেষ পোশাকে ধুমছে নাচ এবং সেই ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ পরীর সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ বলছেন। আবার কেউ একে বলছেন ‘বেলাল্লাপনা’। এমনকি জন্মদিনের পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন এই চিত্রনায়িকা।

হার মানার মেয়ে নন পরী। আর তাই সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। জন্মদিনের সন্ধ্যার নাচের ভিডিও নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সকালের ভিডিও প্রকাশ করে। নিজের জীবনের বিশেষ দিনটির সকালে গাজীপুরের একটি এতিমখানায় শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন । তাদের সঙ্গে কেক কেটে, তাদেরকে গিফট দিয়ে আনন্দের জোয়ার বইয়ে দেন এই অভিনেত্রী।

পরীর সেই ভিডিওতে দেখা যায়, এতিম শিশুদের লাল শাড়ির সঙ্গে মিলিয়ে লাল চুড়ি পরেছেন পরী। এতিম শিশুদের মাথায় বাহারি রঙের টুপি, মুখে মিষ্টি হাসি। সবার সঙ্গে তাল মিলিয়ে নায়িকাও মাথায় পরেছেন জন্মদিনের সাদা টুপি। লাল-সাদা রঙের পাঁচটি কেক কেটে শিশুদের মুখে তুলে দিচ্ছেন তিনি। কেক কাটার সময় হ্যাপি বার্থডে গানে পরীমণিকে শুভেচ্ছা জানায় শিশুরা।

জবাবের এখানেই শেষ নয়। একটু পেছনে ফিরে তাকালেই দেখা যায়, গত বছর পরীর জন্মদিনের আয়োজনে ময়ূরের আদলে নির্মিত হয়েছিল পুরো মঞ্চ। নায়িকার পোশাকেও ছিলো ময়ূরের ছোঁয়া। সেই আয়োজনে আগত সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করার সময় ইংরেজিতে ময়ূরকে 'পিকক' বলতে গিয়ে ভুল করে 'ককপিট' উচ্চারণ করেন। সেটি নিয়েও আলোচনা কম হয়নি। আর তাই এবারের আয়োজনে বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা 'ফ্লাই উইথ পরীমণি' অর্থাৎ 'পরীমণির সঙ্গে ওড়ো'। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে আসেন পরীমণি।

এবারের জন্মদিনের পুরো অনুষ্ঠানে ছিল অভিনবত্ব। আমন্ত্রণপত্রেও ছিল সৃজনশীলতার ছাপ। বিমানের বোডিং পাসের আদলেই তৈরি করা হয়েছিল সেই নিমন্ত্রণপত্র। তাতে স্পষ্ট করেই সেখানে লেখা ছিল ‘বিশুদ্ধ হৃদয়ে’র কাছের বন্ধুরাই অনুষ্ঠানে যেতে পারবেন।

সাহস এবং প্রতিবাদের ভাষা বিস্ময়কর। এর চেয়ে মধুর প্রতিশোধ আর হয় না। মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তির পর পরীর পরনে ছিল সাদা টিশার্ট এবং মাথায় সাদা পাগড়ির মতো করে জড়ানো একটি কাপড়। জামিনের আনুষ্ঠানিকতা শেষ করে কারাগার থেকে বেরিয়ে একটি ছাদ খোলা গাড়িতে উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। পরী তার হাতের তালুতে মেহেদির রঙে লিখেছিলেন- ‘ডোন্ট লাভ মি বিচ’। লেখাটির নিচে তিনি এঁকেছিলেন হাতের মধ্যাঙ্গুল প্রদর্শনের একটি চিহ্ন। পরবর্তীতে আদালতে হাজিরা দিতে গেলেও তার হাতের তালুতে মেহেদীর রঙে নতুন লেখা নজরে আসে। এগুলো অবশ্যই পরীর প্রতিবাদী বার্তা ছিল।

প্রসঙ্গত, বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং করছেন পরীমণি। এ ছাড়াও এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন পরী। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মা’সহ আরও বেশ কিছু সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার।

এনএস/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী-সন্তান-সংসার সামলাতে দীর্ঘ সময় রূপালি পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে চলতি বছরের শেষ দিনে মিলল দারুণ সুখবর। খুব শিগগির রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। মূলত সন্তানসম্ভবা হওয়ার পর পরই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। শুধু তাই নয়, মেয়ে ভামিকার জন্মের পরেও তাকেই বেশি সময় দিয়েছেন এই অভিনেত্রী। ফলে নতুন করে আর কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি আনুশকা। বর্তমানে মেয়ে ভামিকা একটু বড় হওয়ায় আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন বিরাটপত্নী। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আনুশকার হাতে এই মুহূর্তে রয়েছে তিন তিনটি বিগ প্রজেক্ট! যার মধ্যে দুটি ছবি তৈরি হতে চলেছে বড়পর্দার জন্য এবং একটি ওটিটির জন্য। তবে ওটিটির জন্য ওয়েব সিরিজ নয়, একটি ওয়েব ফিল্মে কাজ করবেন আনুশকা। যার মধ্য দিয়ে ওটিটিতে অভিনয়ে প্রথমবারের মত যুক্ত হচ্ছেন তিনি। এদিকে সূত্রের খবর, আনুশকার ওয়েব ডেবিউ ফিল্ম হতে চলেছে বিগ বাজেটের! ওটিটির জন্য এত বড় মাপের ছবি এখন পর্যন্ত বলিউডে তৈরি হয়নি। ফলে সবাই এখন আনুশকাকে পর্দায় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। এনএস
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমে ক্যাটরিনা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে কারণে মাঠে আসতে হয়েছিল তাকে। সম্প্রতি সে সময়ের ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সি পরে স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন ক্যাটরিনা। তবে ভাইরাল সেই ছবির আলোচনার বিষয় কিন্তু ক্যাটরিনা নন; তার পেছনে বসে হাত তালি দিতে থাকা লাজুক চেহারার সেই ছেলেটিকে ঘিরেই যত আলোচনা। অনেকেই চিনেও চিনতে পারছেন না তাকে। তাদের প্রশ্ন কে এই কিশোর? সে প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে ছবিটির গভীরে অর্থাৎ ইতিহাসে। ক্যাটরিনার পেছনে আরসিবির জার্সি পরা সেই লাজুক ছেলেটি আর কেউ নন, ভারতের বর্তমান দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। যাকে ছাড়া এখন ভারত দল কল্পনা করা যায় না। ২০০৮ সালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করা সেই কিশোরের আইপিএলে অভিষেক ঘটে ২০১৩ সালে। আরসিবি ভক্ত বুমরাহ অবশ্য অভিষেক ম্যাচ থেকেই মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন। ২০২২ আইপিএলেও মুম্বাইয়ের হয়েই খেলবেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে ভারতের এক নম্বর পেসার বুমরাহ। তাই ভাইরাল ছবিতে ক্যাটরিনাকে ছাপিয়ে পেছনে বসে থাকা সেই কিশোর বুমরাহকে নিয়েই চর্চা হচ্ছে বেশি। এনএস
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড৷ প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহসংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আসছে নতুন বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। সৈয়দ আশিক রহমান প্রযোজিত ২ ঘণ্টা ২৭ মিনিট দৈর্ঘ্যের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’-এর ঘটনার ব্যাপ্তিকাল বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবছর ১৯২০ সাল থেকে তাঁর মৃত্যু দিবস ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত। এতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব (১৯২০-১৯৪৭), বঙ্গবন্ধুর জাতীয় রাজনীতিতে পদার্পণ (১৯৪৭-১৯৫৪), বঙ্গবন্ধুর উত্থান পর্ব (১৯৫৫-১৯৬৩), স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব (১৯৬৩-১৯৬৯), ঐতিহাসিক নির্বাচন পর্ব (১৯৭০), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব (১৯৭১) এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব (১৯৭২-১৯৭৫)। এই প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন যেমন বিস্তৃতভাবে উঠে এসেছে, তেমনি উঠে এসেছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনগণের অবিস্মরণীয় অবদান; সেইসাথে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে-বিপক্ষের বিভিন্ন কর্মকান্ড। গণমাধ্যম হিসেবে আরটিভি মনে করে, বিশ্বের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে কার্যকরভাবে তুলে ধরার জন্য ইংরেজি সাব-টাইটেলসহ সুনির্মিত প্রামাণ্যচিত্র বড় ভূমিকা রাখতে পারে। এনএস
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’
শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী তফসিল। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। বেশ আগেই জানা গিয়েছিল এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল তৈরি করবেন। এবার জানা গেল সেই প্যানেল থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে ওরা এসেছে। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও দর্শন সিনেমা এবং শিল্পীবান্ধব। আসলে তফসিল ঘোষণার আগে কোনো কিছু বলা উচিত নয়। আর আমার নির্বাচনের বিষয়টা অনেক গোপন ছিল। কিভাবে চাউর হলো বুঝতে পারছি না।' তিনি আরও বলেন, '৭ জানুয়ারির পর্যন্ত সময় নিয়েছি। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেব।' এদিকে সেক্রেটারি পদপ্রার্থী অভিনেত্রী নিপুণ বলেন, 'আমরা একটি মজবুত নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। উনাকে পেলে আমরা অনুজরা সাহস পাবো। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। তাই সবাই মিলে অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়া পর আনুষ্ঠানিকভাবে জানাবো।' নিপুণের প্যানেলের সভাপতি কে হচ্ছেন তা জানা গেলেও জায়েদ খানের প্যানেল থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, দুই-এক দিনের মধ্যে তিনিও সব জানাবেন। এনএস
শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন
অবশেষে বিয়েতে রাজি মিমি
কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। পর্দার মতো রাজনীতির মাঠেও তার দাপুড়ে বিচরণ। তবে সিনেমা ও রাজনীতি দক্ষ হাতে সামলালেও নিজের সংসার গুছিয়ে উঠতে পারেননি। ৩২ বছর পেরিয়ে এখনো সিঙ্গেল তিনি। প্রেম, বিচ্ছেদের পালা চুকিয়ে অবশেষে বিয়ে করতে রাজি এই অভিনেত্রী। মিমি বলেন, ‘পরিবার থেকে নিয়মিতই বিয়ের জন্য বলা হচ্ছে। মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না...।’ তিনি আরও বলেন, ‘খারাপ-ভাল মিশিয়ে কেটে গেল বছর। আমি খুশি, সুস্থ আছি। নিজের মতো জীবন কাটাতে পারছি। আমার থালায় খাবার আছে। যদি কাউকে অনিচ্ছায় দুঃখ দিয়ে থাকি, নতুন বছরে চেষ্টা করব সেই দুঃখ না দেওয়ার। নতুন বছর এসে দাঁড়ানো মানেই সময় ফুরিয়ে যাওয়া।’ প্রেমের সম্পর্কে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই আছেন মিমি। বেশ কয়েক বছর তার সঙ্গী ছিল প্রিয় পোষ্য চিকু। বিদায়ী বছরটিতে তাকেও হারিয়েছেন নায়িকা। এটাই মিমির এ বছরের সবচেয়ে বড় কষ্টের ঘটনা। সামনের দিনগুলোতে যাতে আপনজনকে হারাতে না হয়, সেটা নিয়েই তার ভয়। মিমির ভাষ্য, ‘বছরটা শেষ হয়ে আসছে। একটাই ভয়, আমার কাছের মানুষগুলো যেন হারিয়ে না যায়। ভালবাসার মানুষের বড্ড অভাব যে!’ এনএস
অবশেষে বিয়েতে রাজি মিমি
আরও পড়ুন
জন্মদিনে কোটি কোটি টাকার যেসব উপহার পেলেন সালমান খান
জন্মদিনে মেয়েকে যে শিক্ষা দিলেন অপি করিম
চয়নিকা চৌধুরীকে নিয়ে বিশেষ বার্তা দিলেন পরীমণি
হাসপাতাল থেকে ফিরেই পার্টিতে নাচলেন সালমান (ভিডিও)