
পাকিস্তানি সুপারমডেল আবির রিজভী। ২০১২ সালে মডেলিং জগতে পা রেখেছিলেন তিনি। কিন্তু শান্তি মেলেনি। আর তাই ফ্যাশন দুনিয়াকে বিদায় জানালেন ২৮ বছর বয়সী এই মডেল।
ইনস্টাগ্রামে আবির রিজভী জানিয়েছেন, ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের মাঝে ছোট্ট করে একটি ঘোষণা দিতে চাই। আমি মডেলিং জগত থেকে বিদায় নিচ্ছি। মডেলিং জগত আমার কাছে ছিল রোলার কোস্টারের মতো। এখন আমি এখান থেকে বিদায় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিতে চাই।’
তিনি আরও জানান, ‘ডেলিং জগতে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ছিলেন আমার কাছে স্বপ্নের মতো। আমি এখন অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাকে ভালোবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন।’
এদিকে এই সুপারমডেলের বিদায়কে স্বাগত জানিয়েছেন তার বন্ধুরা। আবিরের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানান তারা।
সূত্র: জিইও.টিভি
এনএস/টিআই




