
আনন্দ করতে রোলার কোস্টারে উঠেছিলেন। কিন্তু সেটাই কাল হলো ৪৭ বছর বয়সী এক নারীর। রোলার কোস্টারের গতির চোটে তার শিরা ছিঁড়ে গিয়ে ভেতরে রক্তক্ষরণ হয়। আর তাতেই তার মৃত্যু হয়। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। খবর নিউইয়র্ক পোস্টের।
ডন জানকোভিচ নামের ওই নারী ওহাইও’র বাসিন্দা। গত ৪ জুন সান্টা ক্লসের হলিডে ওয়ার্ল্ড অ্যান্ড ইসপ্লাসিন সাফারির একটি রোলার কোস্টারে ওঠেন তিনি। কিন্তু রোলার কোস্টার থামার পর দেখা যায়, তার কোনও সাড়া শব্দ নেই। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছিল তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছিল না। তবে ময়নাতদন্তের পর দেখা গেছে, শিরা ছিঁড়ে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং রোলার কোস্টারের গতি, এই তিন কারণে তার মৃত্যু হয়েছে। ডুবোয়িস কাউন্টির করোনার কেটি শুক বলেন, রোলার কোস্টারের গতি তার জন্য অনেক বেশি ছিল।
তিনি বলেন, রোলার কোস্টারে চড়ার পর তার শরীর যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে তার মৃত্যু ঘটেছে। জানকোভিচের পরিবার জানিয়েছে, তিনি রোলার কোস্টারে চড়তে খুব ভালোবাসেন। গত জুনে ভয়েজারে গিয়েও রোলার কোস্টারে চড়েছিলেন তিনি। তবে তখন তার ১৭ বছর ছেলে পাশে বসে থাকা অবস্থাতেই জ্ঞান হারান জানকোভিচ।
এ




