
বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্য। মেয়ের জন্মদিন উপলক্ষে মালদ্বীপে ঘুরতে গেছেন তারা। সেখানে বিলাসবহুল রিসোর্ট আমিল্লাতে উঠেছেন এই দম্পতি। ইনস্টগ্রামে আপডেট দিচ্ছেন সেখানে কাটানো সুন্দর মুহূর্তের।
এই বিলাসবহুল রিসোর্টে বিভিন্ন ধরনের ভিলা আছে। রিফ ওয়াটার পুল ভিলা, সানসেট ওয়াটার পুল ভিলা, লেগুন ওয়াটার পুল ভিলা আর মাল্টি বেডরুম রেসিডেন্স। বেশির ভাগ ভিলাতে প্রাইভেট সুইমিং পুল রয়েছে। যদিও জানা যায়নি, ঠিক কোন ভিলায় অবস্থান করছেন অভিষেক-ঐশ্বরিয়া।
আমিল্লা রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা যায়, এই রিসোর্টের সবচেয়ে কম খরচের ভিলার ভাড়া ৭৬ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৭ হাজার ৬১৮ টাকা)। আর সবচেয়ে বড় ভিলায় থাকতে পারেন ২০ জন; যার ভাড়া বাবদ প্রতি রাতের জন্য গুনতে হয় ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৫২ হাজার ৮৭৩ টাকা)।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, অভিষেক-ঐশ্বরিয়া বিলাসবহুল ভিলায় উঠেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন জানা যায়, এই রিসোর্টে চার, ছয় আর আট বেডরুমের ভিলা রয়েছে। ছয় বেডরুমের এক রাতের ভাড়া ১৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ১৪ হাজার ২২ টাকা)।
গেল রোববার (১৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিলা থেকে বাইরের ভিউ ক্যামেরাবন্দি করেছেন অভিষেক-ঐশ্বরিয়া; যার মধ্যে প্রাক্তন মিস ইন্ডিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, টুইন সুইমিং পুল, প্রাইভেট বিচ, যা ঘিরে আছে কিছু নারকেল গাছ।
এনএস/টিআই




