
১৯৮৩ সালের ঘটনা। অমিতাভ বচ্চন এবং রণধীর কাপুর অভিনীত ‘পুকার’ ছবি মুক্তি পেয়েছে। সুপারহিট ছবি। সেই ছবির শুটিংয়ের সময়ে চমকপ্রদ এক ঘটনা ঘটে। নিজের ব্লগে সেই ঘটনাটি লিখেছেন অমিতাভ বচ্চন।
গোয়ায় মারপিটের দৃশ্যের শুটিং হচ্ছে। রণধীর কাপুরের ছোট মেয়ে কারিনা কাপুরও সেখানে উপস্থিত। সে সময়ে তার বাবাকে মারছেন অমিতাভ। ছোট কারিনা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বাবাকে রক্ষা করার চেষ্টা করেন। ‘দুষ্টু লোক’-এর থেকে বাঁচানোর জন্য বাবাকে জড়িয়ে ধরেন কারিনা।
বাবাকে বাঁচাতে গিয়ে বালিতে পা নোংরা হয়ে যায় কারিনার। তখন কারিনার সেই ‘দুষ্টু লোক’ ওরফে অমিতাভ বচ্চন শুটিং থামিয়ে বেবোর (কারিনার ডাকনাম) কাছে এসে তার পা ধুয়ে দেন। এভাবেই কারিনাকে তিনি বোঝাতে চেয়েছিলেন, রণধীরকে মারধর করার ঘটনা সত্যি নয়। সবই নকল, অভিনয়।
শাহেনশাহ লিখেছেন, ‘পা ধুয়ে দেওয়ার পরে মনে হয়, কারিনার ধারণা একটু হলেও পাল্টেছিল যে আমি খারাপ নই। কারিনা আজও সেই ঘটনা মনে রেখেছে।’
সূত্র: আনন্দবাজার
এনএস/টিআই




