
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি মিথিলা উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন। বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত রয়েছেন তিনি।
চাকরির অংশ হিসেবে গত শনিবার (১৩ নভেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গেছেন তিনি। ভ্রমণের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। সেই ভ্রমণ শেষ করে এখন তিনি আছেন স্বামীর সঙ্গে কলকাতা।
শুটিংয়ের ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে প্রিয়জনদের সঙ্গে কিছু ভাল সময় কাটিয়েছেন এই নির্মাতা। কিন্তু সেই সময় ফেলে আসা স্মৃতিতেও ফিরে যান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও।
সামাজিকমাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন সৃজিত। একটিতে তারা চারজন গলির মধ্যে সেলফি তুলেছেন। অন্যটি রেস্তরাঁয়। ক্যাপশনে লেখেন বাবা-মায়ের সঙ্গে কাটানো ছোট সময়ের কিছু কথা।
সৃজিত লেখেন, ৩৫ বছর আগে, প্রফেসর মুখার্জি ও ড. সরকার এখানে আসতেন তার কন্যা ও পুত্রকে নিয়ে। তারা রাতের শো দেখতে যেতেন ইন্দিরা, পূর্ণ, বাজলি কিংবা ভারতীতে। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। পরের প্রজন্ম সময় কাটাল সাঙ্গুভ্যালি ও ৫-এ ইন্দ্রা রায় রোড। এখান থেকেই সবকিছুর শুরু।
সৃজিত মুখার্জি বর্তমানে বলিউডের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করছেন ‘শাবাশ মিতু’ সিনেমার শুটিং। এরপরেই ‘শেরদিল’-এর শুটিং শুরু করছেন সৃজিত। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে উত্তরবঙ্গে।
‘শেরদিল’-এর গল্প বাঘ ও প্রকৃতিকে নিয়ে। এই সিনেমার অভিনয় করছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর রয়েছেন নীরজ কবি, সায়নী গুপ্তার মতো তারকারাও।
কেইউ/টিআই




