
কলকাতা পৌর করপোরেশনের ভোটে বিরোধীদের প্রায় নিশ্চিহ্ন করে দিল তৃণমূল।
গত রোববার (১৯ ডিসেম্বর) কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিন ছিল মঙ্গলবার (২১ ডিসেম্বর)।
১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বাকি ১০ আসনের মধ্যে ৩টিতে বিজেপি, ২টিতে বামফ্রন্ট, ২টিতে কংগ্রেস এবং ৩টিতে জয় পেয়েছেন অন্যান্য দলের প্রার্থীরা।
পৌর নির্বাচনে ভারতে ক্ষমতাসীন বিজেপি কলকাতা শহরে অবস্থান হারালো। তবে আসন সংখ্যায় এগিয়ে থাকায় প্রধান বিরোধীপক্ষ হিসেবে স্বীকৃতি পাচ্ছে বিজেপিই।
এর আগে ২০১০ সালে কলকাতা করপোরেশনের নির্বাচনে বিজেপি পেয়েছিল তিনটি আসন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
সূত্র : আনন্দবাজার
এসকে




