পা ভেঙেছে অভিনেত্রীর, পুত্রসহ দেখতে গেলেন সাবেক স্বামী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ ডিসেম্বর ২০২১ , ০১:১০ পিএম


পা ভেঙেছে অভিনেত্রীর, পুত্রসহ দেখতে গেলেন সাবেক স্বামী
ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) তার পায়ের ভাঙা অংশে প্লেট বসানো হয়েছে। আরও দুদিন হাসপাতালে থাকতে হবে এই তারকাকে। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। প্রিয়াঙ্কার চিকিৎসক বিশাল ভকতের বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে।

এদিকে অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে পুত্র সহজকে নিয়ে আলাদা থাকেন প্রিয়াঙ্কা। এ দুর্ঘটনার পর প্রিয়াঙ্কাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাহুল। এ অভিনেতা বলেন ‘প্রিয়াঙ্কার অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। সহজ বাড়িতেই রয়েছে। আপাতত বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকতে হবে প্রিয়াঙ্কাকে।’

জানা গেছে, গত শুক্রবার (৩ ডিসেম্বর) প্রিয়াঙ্কার শুটিং সেটে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে পড়ে। এই বাইকের চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স-রে করার পর জানা যায় এই অভিনেত্রীর ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙে গেছে। শনিবার তার ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সাসন সার্জারি করারে সিদ্ধান্ত নেয় ডাক্তার।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিয়াঙ্কার হাড় ঠিক করতে তার পায়ে প্লেট বসানো হয়েছে। পরবর্তীতে হাড় জোড়া লাগলেও প্লেট সরানো হবে না। আপাতত আর শুটিংয়ে ফেরা হচ্ছে না তার। থাকতে হবে প্রায় ১ মাস বিশ্রামে।

কেইউ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission