
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ৪র্থ বারের মতো প্রদান করবে ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ শিশু-কিশোর, প্রতিবন্ধী মানুষ ও সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান চর্চায় অবদান রেখে চলেছেন তাদের মধ্য থেকে যথাক্রমে- ১. সরেরহাট কল্যাণী শিশু সদন (সমাজসেবা), ২. দৃষ্টি প্রতিবন্ধী শাহিন আলম (অদম্য মেধাবী), ৩. বাংলাদেশ সায়েন্স সোসাইটি (বিজ্ঞান চর্চা), ৪. প্রিয়াংকা ভদ্র (অদম্য সাহসী তরুণী), ৫. কিশোর দাবাড়– তাহসিন আজওয়ার জিয়া (ক্রীড়া), ৬. ‘টইটম্বুর’ মাসিক শিশু-কিশোর পত্রিকা (প্রকাশনা), ৩জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬টি 'আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১' প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী-এমপি, মাননীয় কৃষি মন্ত্রী জনাব ড. মোঃ আব্দুর রাজ্জাক-এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান-এমপি, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ-এমপি, আরটিভি’র চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, আরটিভি’র পরিচালক বেগম বিলকিস নাহার, আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, এসএমসি’র এমডি ও সিইও জনাব আলী রেজা খান, এসএমসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব তসলিম উদ্দিন খান, ইউএসএইড বাংলাদেশ এর ভারপ্রাপ্ত ওপিএইচএনই পরিচালক মিস্টার মারভিন ক্র্যাসপিন গ্যাইমজ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। পুরো আয়োজনটি আরটিভি’র পর্দায় এবং আরটিভি ইউটিউবে প্রচার হবে আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩০মিনিটে।
পুরো আয়োজনের টাইটেল স্পন্সর- এসএমসি মনিমিক্স। পাওয়ার্ড বাই- স্মাইল পারফেক্ট বেবি ডায়াপার, সহযোগিতায়- ইউএসএইড বাংলাদেশ। অনলাইন পার্টনার- আরটিভি অনলাইন। ম্যাগাজিন পার্টনার- মান্থলি লুক@মি। মেকাপ পার্টনার- পারসোনা। উত্তরীয় সরবরাহ- রং বাংলাদেশ।
এনএস




