ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ পেলেন যারা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৪ পিএম
ছবি : আরটিভি

আরটিভি চতুর্থবারের মতো প্রদান করল ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’। রাজধানীর হোটেল সোনারগাঁও বলরুমে ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করা হয়। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ শিশু-কিশোর, প্রতিবন্ধী মানুষ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান চর্চায় অবদান রেখে চলেছেন তাদের মধ্য থেকে তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ অর্জন করেছেন : ১. সরেরহাট কল্যাণী শিশু সদন (সমাজসেবা) ২. দৃষ্টি প্রতিবন্ধী শাহিন আলম (অদম্য মেধাবী) ৩. বাংলাদেশ সায়েন্স সোসাইটি (বিজ্ঞান চর্চা) ৪. প্রিয়াংকা ভদ্র (অদম্য সাহসী তরুণী) ৫. কিশোর দাবাড়– তাহসিন আজওয়ার জিয়া (ক্রীড়া) ৬. ‘টইটম্বুর’ মাসিক শিশু-কিশোর পত্রিকা (প্রকাশনা)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বলেন, শিশু-কিশোররাই ভবিষ্যত বাংলাদেশের কাণ্ডারি। মাতৃ ও শিশুমৃত্যু হার কমানো এবং তাদের টিকা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের পাশাপাশি আরটিভি এবং এসএমসিসহ যে সব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ যারা প্রাপ্ত হলেন তারা অন্যদের জন্য প্রেরণা হয়ে থাকবেন।

আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু-কিশোরদের সুরক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে সবাইকে সামনে তুলে আনতে ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক’ প্রবর্তন করা হয়েছে। আমি বিশ্বাস করি, এতে তারা আরও অনুপ্রাণিত হবেন এবং অন্যরাও তাদেরকে দেখে অনুপ্রাণিত হবেন।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রতিবছর বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতাসহ বিভিন্ন কারণে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বাস্তুহারা হচ্ছেন। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক তরুণের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তবে, সমাজের কিছু মানুষ এবং প্রতিষ্ঠান নিরবে নিভৃতে এই তরুণদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিবেদিত প্রাণ এই ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত ধরে পিছিয়ে পড়া তরুণরা দারিদ্র্য ও বৈষম্যের চক্র ভেদ করতে সক্ষম হচ্ছে, যা আমাদের আশাবাদী করে। আমরা সমাজ সংস্কারক এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই প্রতিবছর তিনটি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’।

এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা খান বলেন, এসএমসি একটি অলাভজনক প্রতিষ্ঠান। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে। যারা ব্যক্তি ও সাংগঠনিকভাবে সমাজের বিভিন্ন শাখায় এই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, আরটিভির সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে এই প্রেরণা প্রদান করতে পেরে আমরা গর্বিত।

এসএমসির উপব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান বলেন, ১৯৭৪ সাল থেকে এসএমসি গর্ভবতী মা ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসএমসির ‘ওরস্যালাইন এন’ ডায়েরিয়াজনিত কারণে শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এসএমসি সবসময়ই জনকল্যাণমুখী উদ্যোগের সঙ্গে রয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, আরটিভির পরিচালক বিলকিস নাহার, ইউএসএইড বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত ওপিএইচএনই পরিচালক মারভিন ক্র্যাসপিন গোমেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শেনীন রুবাইয়াত, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, অভিনয়শিল্পী আল মামুন, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া প্রমুখ।

শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নীল হূরের জাহান। অনুষ্ঠানের মাঝে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে দুটি, হৃদি শেখ ও ঈগল ডান্স কোম্পানির পরিবেশনায় একটি নৃত্য প্রদর্শন করা হয়। গান পরিবেশন করেন ফ্যামিলি ব্যান্ড অ্যাসেইস। জাদু পরিবেশন করেন অনিক ও তৃষা।

পুরো আয়োজনটি আরটিভির পর্দায় ও আরটিভি ইউটিউবে প্রচার শুরু হয় ২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টা ৩০মিনিটে।

পুরো আয়োজনের টাইটেল স্পন্সর- এসএমসি মনিমিক্স। পাওয়ার্ড বাই- স্মাইল পারফেক্ট বেবি ডায়াপার, সহযোগিতায়- ইউএসএইড বাংলাদেশ। অনলাইন পার্টনার- আরটিভি অনলাইন। ম্যাগাজিন পার্টনার- মান্থলি লুক@মি। মেকাপ পার্টনার- পারসোনা। উত্তরীয় সরবরাহ- রং বাংলাদেশ।

কেইউ/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী-সন্তান-সংসার সামলাতে দীর্ঘ সময় রূপালি পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে চলতি বছরের শেষ দিনে মিলল দারুণ সুখবর। খুব শিগগির রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। মূলত সন্তানসম্ভবা হওয়ার পর পরই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। শুধু তাই নয়, মেয়ে ভামিকার জন্মের পরেও তাকেই বেশি সময় দিয়েছেন এই অভিনেত্রী। ফলে নতুন করে আর কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি আনুশকা। বর্তমানে মেয়ে ভামিকা একটু বড় হওয়ায় আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন বিরাটপত্নী। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আনুশকার হাতে এই মুহূর্তে রয়েছে তিন তিনটি বিগ প্রজেক্ট! যার মধ্যে দুটি ছবি তৈরি হতে চলেছে বড়পর্দার জন্য এবং একটি ওটিটির জন্য। তবে ওটিটির জন্য ওয়েব সিরিজ নয়, একটি ওয়েব ফিল্মে কাজ করবেন আনুশকা। যার মধ্য দিয়ে ওটিটিতে অভিনয়ে প্রথমবারের মত যুক্ত হচ্ছেন তিনি। এদিকে সূত্রের খবর, আনুশকার ওয়েব ডেবিউ ফিল্ম হতে চলেছে বিগ বাজেটের! ওটিটির জন্য এত বড় মাপের ছবি এখন পর্যন্ত বলিউডে তৈরি হয়নি। ফলে সবাই এখন আনুশকাকে পর্দায় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। এনএস
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমে ক্যাটরিনা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে কারণে মাঠে আসতে হয়েছিল তাকে। সম্প্রতি সে সময়ের ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সি পরে স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন ক্যাটরিনা। তবে ভাইরাল সেই ছবির আলোচনার বিষয় কিন্তু ক্যাটরিনা নন; তার পেছনে বসে হাত তালি দিতে থাকা লাজুক চেহারার সেই ছেলেটিকে ঘিরেই যত আলোচনা। অনেকেই চিনেও চিনতে পারছেন না তাকে। তাদের প্রশ্ন কে এই কিশোর? সে প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে ছবিটির গভীরে অর্থাৎ ইতিহাসে। ক্যাটরিনার পেছনে আরসিবির জার্সি পরা সেই লাজুক ছেলেটি আর কেউ নন, ভারতের বর্তমান দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। যাকে ছাড়া এখন ভারত দল কল্পনা করা যায় না। ২০০৮ সালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করা সেই কিশোরের আইপিএলে অভিষেক ঘটে ২০১৩ সালে। আরসিবি ভক্ত বুমরাহ অবশ্য অভিষেক ম্যাচ থেকেই মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন। ২০২২ আইপিএলেও মুম্বাইয়ের হয়েই খেলবেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে ভারতের এক নম্বর পেসার বুমরাহ। তাই ভাইরাল ছবিতে ক্যাটরিনাকে ছাপিয়ে পেছনে বসে থাকা সেই কিশোর বুমরাহকে নিয়েই চর্চা হচ্ছে বেশি। এনএস
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড৷ প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহসংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আসছে নতুন বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। সৈয়দ আশিক রহমান প্রযোজিত ২ ঘণ্টা ২৭ মিনিট দৈর্ঘ্যের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’-এর ঘটনার ব্যাপ্তিকাল বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবছর ১৯২০ সাল থেকে তাঁর মৃত্যু দিবস ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত। এতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব (১৯২০-১৯৪৭), বঙ্গবন্ধুর জাতীয় রাজনীতিতে পদার্পণ (১৯৪৭-১৯৫৪), বঙ্গবন্ধুর উত্থান পর্ব (১৯৫৫-১৯৬৩), স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব (১৯৬৩-১৯৬৯), ঐতিহাসিক নির্বাচন পর্ব (১৯৭০), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব (১৯৭১) এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব (১৯৭২-১৯৭৫)। এই প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন যেমন বিস্তৃতভাবে উঠে এসেছে, তেমনি উঠে এসেছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনগণের অবিস্মরণীয় অবদান; সেইসাথে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে-বিপক্ষের বিভিন্ন কর্মকান্ড। গণমাধ্যম হিসেবে আরটিভি মনে করে, বিশ্বের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে কার্যকরভাবে তুলে ধরার জন্য ইংরেজি সাব-টাইটেলসহ সুনির্মিত প্রামাণ্যচিত্র বড় ভূমিকা রাখতে পারে। এনএস
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’
শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী তফসিল। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। বেশ আগেই জানা গিয়েছিল এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল তৈরি করবেন। এবার জানা গেল সেই প্যানেল থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে ওরা এসেছে। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও দর্শন সিনেমা এবং শিল্পীবান্ধব। আসলে তফসিল ঘোষণার আগে কোনো কিছু বলা উচিত নয়। আর আমার নির্বাচনের বিষয়টা অনেক গোপন ছিল। কিভাবে চাউর হলো বুঝতে পারছি না।' তিনি আরও বলেন, '৭ জানুয়ারির পর্যন্ত সময় নিয়েছি। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেব।' এদিকে সেক্রেটারি পদপ্রার্থী অভিনেত্রী নিপুণ বলেন, 'আমরা একটি মজবুত নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। উনাকে পেলে আমরা অনুজরা সাহস পাবো। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। তাই সবাই মিলে অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়া পর আনুষ্ঠানিকভাবে জানাবো।' নিপুণের প্যানেলের সভাপতি কে হচ্ছেন তা জানা গেলেও জায়েদ খানের প্যানেল থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, দুই-এক দিনের মধ্যে তিনিও সব জানাবেন। এনএস
শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন
অবশেষে বিয়েতে রাজি মিমি
কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। পর্দার মতো রাজনীতির মাঠেও তার দাপুড়ে বিচরণ। তবে সিনেমা ও রাজনীতি দক্ষ হাতে সামলালেও নিজের সংসার গুছিয়ে উঠতে পারেননি। ৩২ বছর পেরিয়ে এখনো সিঙ্গেল তিনি। প্রেম, বিচ্ছেদের পালা চুকিয়ে অবশেষে বিয়ে করতে রাজি এই অভিনেত্রী। মিমি বলেন, ‘পরিবার থেকে নিয়মিতই বিয়ের জন্য বলা হচ্ছে। মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না...।’ তিনি আরও বলেন, ‘খারাপ-ভাল মিশিয়ে কেটে গেল বছর। আমি খুশি, সুস্থ আছি। নিজের মতো জীবন কাটাতে পারছি। আমার থালায় খাবার আছে। যদি কাউকে অনিচ্ছায় দুঃখ দিয়ে থাকি, নতুন বছরে চেষ্টা করব সেই দুঃখ না দেওয়ার। নতুন বছর এসে দাঁড়ানো মানেই সময় ফুরিয়ে যাওয়া।’ প্রেমের সম্পর্কে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই আছেন মিমি। বেশ কয়েক বছর তার সঙ্গী ছিল প্রিয় পোষ্য চিকু। বিদায়ী বছরটিতে তাকেও হারিয়েছেন নায়িকা। এটাই মিমির এ বছরের সবচেয়ে বড় কষ্টের ঘটনা। সামনের দিনগুলোতে যাতে আপনজনকে হারাতে না হয়, সেটা নিয়েই তার ভয়। মিমির ভাষ্য, ‘বছরটা শেষ হয়ে আসছে। একটাই ভয়, আমার কাছের মানুষগুলো যেন হারিয়ে না যায়। ভালবাসার মানুষের বড্ড অভাব যে!’ এনএস
অবশেষে বিয়েতে রাজি মিমি
আরও পড়ুন
‘দাগ থেকে যায়’
আরটিভিতে আজ যা দেখবেন
নতুন বছরে আরটিভির বিশেষ নাটক ‘মিস্টার বেফাঁস’
আরটিভিতে আজ যা দেখবেন