
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষমা’।
নাটকটি রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ। গল্প ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, নাঈম, মনোজ প্রামাণিক প্রমুখ।
গল্পে দেখা যাবে, ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়ার আসরে মদ্যপ অবস্থায় নিজের বোনকে রানার সঙ্গে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। সেদিন ডেভিডের পকেটের টাকা শেষ হয়ে গিয়েছিল। এই সুযোগে, দান ধরার আগে কৌশলী রানা প্রস্তাব করেছিল, ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে।
কেইউ/টিআই




