
সিজলিং এবং বোল্ড লুকের মাধ্যমে সবসময়ই ইন্টারনেটে উষ্ণতা ছড়ান অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় তাকে। তবে প্রেম, ক্যারিয়ারে বারবার ব্যর্থ হয়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন বিতর্কিত এই অবিনেত্রী। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানান উরফি।
তিনি লেখেন, আপনি ভাবতে পারবেন না যে, কতবার আমি ব্যর্থ হয়েছি? গুণেও শেষ করতে পারব না৷ বিভিন্ন সময়ে নানান রকমের সমস্যায় পড়েছি। যখন সেসব সমস্যা থেকে নিষ্কৃতি পাচ্ছিলাম না তখন মনে হয়েছে জীবনই শেষ করে দিই।
উরফি আরও লিখেছেন, আমার জীবন নিয়ে আমি নিজেই চরম বিরক্ত। ক্যারিয়ারে ব্যর্থতা, প্রেমে ব্যর্থতা, টাকা-পয়সার অভাবগ্রস্ত হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না।
মুসলিম ছেলেদের বিয়ে করবেন না বলে ঘোষণা দেওয়া এই অভিনেত্রীর কাছে এখনও প্রচুর টাকা-পয়সা নেই। তিনি সিঙ্গেল। তার বিশ্বাস যে, জীবিত থাকার একমাত্র কারণ তিনি কখনও থেমে থাকেননি।
উরফির ভাষ্য, রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারিনি। জিন্স পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হত ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে কারও বারণ মানতে রাজি নই আমি।
এমনকি মুম্বাইয়ে বাড়ি খোঁজার ক্ষেত্রেও তাকে অপমান সহ্য করতে হয়েছে। অনেক বাড়িওয়ালা তাকে বাড়ি ভাড়া দিতে চাইতেন না।
একের পর এক নিজের অশ্লীল ছবি ইনস্টাগ্রামে আপলোড করে আলোচিত উর্ফি মনে করেন তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলেছে।
এনএস/টিআই




