
ইফতারের আগ মুহূর্তে গতকাল ৪ এপ্রিল সোমবার বনানীতে যেন এক টুকরো এফডিসি ধরা দিলো। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন। উদ্দেশ্য একটি সুপারশপের বর্ষপূর্তি। সেখানেই একসঙ্গে পাওয়া গেল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের এক অংশকে।
উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদ নিয়ে লড়াই করা নিপুণ আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন, কোষাধক্ষ আজাদ খান, দপ্তর সম্পাদক আরমান, কার্যনির্বাহী সদস্য রিয়াজ আহমেদ, অঞ্জনা, কেয়াসহ কমিটির আরও কয়েকজন সদস্য।
বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত ইউএস ফুড মার্ট। সুপারশপটি ১১ বছরে পা দিয়েছে এবার। আর এই উপলক্ষেই একঝাঁক শিল্পীকে নিয়ে বর্ষপূর্তির কেক কাটলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মো. আক্তারুজ্জামান।
এ সময় ইফতার শেষে কেক কাটার আগে প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানিয়ে দোয়া পড়েন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, ‘নির্বাচনের পর প্রথমবার শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা একসঙ্গে কোনো অনুষ্ঠানে এলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরাও আছেন। খুব ভালো লাগছে।
এই সুপারশপটি দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা করছে। আমার ছেলে ও নাতি এখানকার ক্রেতা। খুব ভালো মানের পণ্য পাওয়া যায় এখানে। আমি আমেরিকান একটি ভিটামিন ব্যবহার করি। এটি এনারাই আমদানি করে আনেন। আমিও ইউ এস ফুড মার্টের ক্রেতা। দীর্ঘ এই পথচলায় আমি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছি।’
নিপুণ, রিয়াজ, অঞ্জনা, সাইমন, ইমনরাও তাদেরর অভিজ্ঞতা জানান ইউ এস ফুড মার্ট নিয়ে। তারা দেশবাসী ও অনুরাগীদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছাও জানান।




