চট্টগ্রামের ছেলে বলে একটু বেশি এক্সাইটেড : পাবেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ০২:০৬ পিএম


চট্টগ্রামের ছেলে বলে একটু বেশি এক্সাইটেড : পাবেল

গত বছর নেটদুনিয়ায় ভাইরাল হওয়া রিমেক গান ‘বুক চিন চিন করছে’র মাধ্যমে আলোচনায় আসেন সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। একই গানে ছেলে এবং মেয়ে উভয় কণ্ঠে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। এবার এ গায়কের কণ্ঠে শোনা যাবে চাঁটগাইয়া ভাষায় ‘কমলা’ শিরোনামের গানটি।

বিজ্ঞাপন

আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৭টায় অন্তর্জালে প্রকাশ পাবে রুবেল হাসান পরিচালিত নাটক ‘চাঁটগাইয়া গোলমাল।’ এতে বিভিন্ন চরিত্রে হাজির হবেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ, হিন্দোল রায় ও নাবিলাসহ অনেকেই। এ নাটকেই শোনা যাবে পাবেলের ‘কমলা’ গানটি। এর কথা, সুর ও সংগীত করেছেন আদিব কবির।

নতুন গানটি প্রসঙ্গে পাবেল আরটিভি নিউজকে জানান, ‘প্রথমবারের মতো চাঁটগাইয়া ভাষায় মজার একটা মৌলিক গান গাইলাম। চট্টগ্রামের একঝাঁক তারকা নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। চাঁটগাইয়া ভাষার নাটক দর্শক বেশ পছন্দ করেন। তারা আগ্রহ নিয়ে বসে থাকেন। আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, তাই একটু বেশি এক্সাইটেড। আশা করছি, এই ঈদে নাটক ও গান দুটোই সবাই খুব উপভোগ করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বুক চিন চিন’-এর পর নতুন করে আমার গানের দর্শক-শ্রোতা তৈরি হয়েছে। নিজের মধ্যে দায়িত্ববোধ বেড়ে গেছে। আর সেই জায়গা থেকেই আমি আমার সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করি। আশা করছি, ‘বুক চিন চিন’ এর মতো ‘কমলা’ গানটিও দর্শকরা লুফে নেবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission