
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর। এই আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক।
ক্রিস রক একজন আমেরিকান কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। চলতি বছরে অস্কারে উপস্থাপনায় ‘চড়কাণ্ড’র ঘটনা ঘটে। যার জন্য আগামী বছর ৯৫তম অস্কারে উপস্থাপনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
রোববার (২৮ আগস্ট) অ্যারিজোনার ফোনিক্সের অ্যারিজোনা ফাইন্যান্সিয়াল থিয়েটারে ক্রিস রকের স্ট্যান্ডআপ কমেডি শো ছিল তার। সেখানে তিনি ২০২৩ সালে অস্কারে উপস্থাপনার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন।
এ প্রসঙ্গে ক্রিস রক বলেন, তিনি আমার চেয়ে বড়। তার সঙ্গে আমার বিরোধ মানায় না। তবে এই (তিনি) বলতে কাকে বুঝিয়েছেন তা ঠিক পরিষ্কার করে বলেননি।
প্রসঙ্গত, ৯৪তম অস্কার অনুষ্ঠানের উপস্থাপনার ফাঁকে ফাঁকে নানা ধরনের রসিকতা করছিলেন ক্রিস। একপর্যায়ে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি জি আই জেনের সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি। তার এমন রসিকতায় বেশ চটে যান স্মিথ। অভিনেতা নিজের আসন ছেড়ে মঞ্চে গিয়ে সঞ্চালকের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। তবুও স্মিথের রাগ কমেনি। নিজের আসন থেকে চিৎকার করে বলে, তোমার এসব নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখ।




