
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘সাম্প্রতিক কাহিনিচিত্র ও অভিনয় বাস্তবতা’ শীর্ষক একটি সেমিনার। শনিবার (৫ নভেম্বর) এই সেমিনারটি আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে নাটকের বাজেটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। সেই সঙ্গে নাটক ও তার অভিনয়ের প্রতি দুর্বলতা নিয়েও কথা বলেন তিনি।
সেমিনারে আক্ষেপ অভিনেত্রী তারিন বলেন, বর্তমানে সবকিছু ইউটিউব-ফেসবুকের ভিউ দেখে টেলিভিশন কোম্পানিগুলো শিল্পী ও গল্প নির্ধারণ করেন। ফলে এখন শিল্পীদের থেকেও বড় শিল্পী তারাই যাদের ভিউ বেশি। আসলে আমরা নিজেরাই নিজেদের পেশা ছোট করে ফেলছি। তাই এখন নিজেদের অধিকার নিজেদেরই বাস্তবায়ন করতে হবে।
এ সময় ওই সেমিনারে আরও উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, জয়া আহসান, জাহিদ হাসান, বৃন্দাবন দাস, চঞ্চল চৌধুরী, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেমসহ আরও অনেকে।




