
শরীর ফিট রাখতে বলিউডের তারকারা জিমে ঘাম ঝরান। কিন্তু এই জিম ডেকে আনছে তারকাদের মৃত্যু। এইতো গত শুক্রবার (১১ নভেম্বর) ভারতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী জিম করতে গিয়ে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।
তবে শুধু সিদ্ধার্থ নন, আরও অনেক তারকাই অতিরিক্ত শরীরচর্চার কারণে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। ২০২১ সালের ২ সেপ্টেম্বর ছোটপর্দার জনপ্রিয় মুখ ও ‘বিগ বস’র ১৩তম পর্বের বিজয়ী সিদ্ধার্থ শুক্ল ৪০ বছর বয়সে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। অতিরিক্ত শরীরচর্চা কারণেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছিল বলে জানা গেছে।
কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবও জিমে শরীরচর্চা করার পর অসুস্থ হয়ে মারা যান। এ বছরের ১০ অগস্ট জিমে শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে দিল্লির এমস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এরপরেই মারা যান তিনি।
সালমান খানের বডি ডাবল সাগর পাণ্ডেরও মৃত্যু হয়েছিল জিমে শরীরচর্চা করার সময়। জিমে হৃদযন্ত্র বিকল হয়ে যায় তার। কিন্তু হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মারা যান তিনি।
‘ভাবীজি ঘর পর হ্যায়’ ধারাবাহিক খ্যাত দীপেশ ভান। এ বছরের জুলাই মাসে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিজ আবাসনের জিমে সকাল ৭টা নাগাদ শরীরচর্চা করে জিম থেকে বেরিয়ে ক্রিকেট খেলবেন বলে আবাসনের মাঠে নেমেছিলেন তিনি। তখনই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান দীপেশ।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ছিলেন পুনীত রাজকুমার ২০২১ সালে ২৯ অক্টোবর শরীরচর্চা করতে গিয়ে মারা যান। জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি। মৃত্যুর সময় পুনীতের বয়স ছিল ৪৬ বছর।




