
১৬ ডিসেম্বর, আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে জয় করেছিল বাংলা ভাষা। তারই পরিণতিতে অর্জিত হয় বাংলার বিজয়। তাই বিজয় দিবসে বাঙালিরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। আর এই দিনে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভেরিফাইড ফেসবুক পেজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মিম লিখেছেন- দেখতে দেখতে ৭১-এর ৫১ বছর পেরিয়ে গেছে। আজ বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১। আসুন, আমারা জয়কে মুক্ত করি। আমাদের জীবনে নতুনভাবে ফিরে আসুক বিজয়। আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক মানব আর দেশপ্রেমে, উদারতায়, সমতায়, ফিরে আসুক মানব অধিকারে। আসুন আমরা সবাই দেশটাকে আরও বেশি ভালোবাসি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি।
অভিনেত্রী আরও বলেন, একাত্তরে বীর যোদ্ধাদের হাত ধরে এক অন্য ধরনের গৌরবগাঁথা লেখা হয়েছিল আমাদের। পেয়েছি বিজয়, মুক্ত হয়েছে দেশ। কিন্তু সেই বিজয়কে আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দি করে রেখেছি। আসুন একে অন্যের জন্য দাঁড়াই আমরা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।




