
খুব অল্প সময়েই মাত্র কয়েকটি ছবি দিয়ে আলোচনায় আসেন তরুণ নির্মাতা রায়হান রাফী। কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ এবং আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ নামের দুটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
এরপর থেকেই ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন দুই মাধ্যমের দুই প্রিয় তারকার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি তাদের জন্য সুখবর দিলেন রাফী। শীঘ্রই সিনেমার শুটিং শুরু করবেন তিনি আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ‘পরাণ’ খ্যাত এই নির্মাতা।
রাফী বলেন, আগামী জানুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শুরু হবে। শাকিব খান এবং নিশো দুইজন দুই মাধ্যমের সুপারস্টার। তবে আগে নিশোকে নিয়েই কাজ শুরু করবো।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, বর্তমানে দুটি সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। দুটি কাজই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ‘সুড়ঙ্গ’-এর কাজ আগে হাতে নিয়েছিলাম আমি, তাই এ ছবিটির শুটিংই আগে শুরু করবো। এটা শেষ হওয়ার পর শাকিবের 'প্রেমিক' ছবির কাজ শুরু করবেন বলে জানান রাফী।




