
ভারতের উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
সম্প্রতি ক্রিকেটারের সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাওতেলা।
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘প্রার্থনা করছি’। সেই সঙ্গে সাদা পায়রা ও সাদা হার্টের স্টিকারও জুড়ে দিয়েছেন তিনি।

সাদা শান্তির প্রতীক এটা সবারই জানা। তবে কি এই পোস্টের মাধ্যমেই ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন উর্বশী? তার পোস্টটি থেকে এমন ধারাণাই পাওয়া যাচ্ছে।
এর আগে টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। তবে তা ঋষভের টানে, না কি অন্য কিছুর জন্য? এই নিয়ে সমালোচনাও কম হয়নি।
প্রসঙ্গত, হঠাৎ ঋষভের এমন দুর্ঘটনায় সকলেই বেশ চিন্তিত। এই মুহূর্তে উর্বশী নিশ্চয়ই তার জন্য উদ্বিগ্ন রয়েছেন বলে ধারণা করছেন অনেকেই। তবে ঋষভের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো কথাই বলেননি এই অভিনেত্রী।




