
সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি আপলোড করে আলোচনায় থাকেন ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত। গত বছর তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। তবে চুপ করে সহ্য না করে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা।
প্রিয়াঙ্কার দাবি, যা রটেছে তার মধ্যে কোনো সত্যতা নেই। তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তার বদনাম করতেই ওই ভিডিওর সঙ্গে কেউ তার নাম জুড়ে দিয়েছেন।
তিনি যোগ করেন, আমার ক্যারিয়ার নষ্ট করতে সুচারুভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। ইতোমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।
প্রসঙ্গত, গত বছর সোশ্যাল মিডিয়ায় একটি এমএমএস ভাইরাল হয়। যা দেখে নেটিজেনদের অনেকেই দাবি করেন, ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি প্রিয়াঙ্কা পণ্ডিত। এরপরই তোপের মুখে পড়েন নায়িকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




