
এ সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছোট পর্দার এ ব্যস্ত অভিনেতা এবার অতিথি হয়ে আসছেন সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফিতে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সরাসরি প্রচারিত এ অনুষ্ঠান মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তার জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। এছাড়াও কথা বলবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে।
যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্যজনের জন্য কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট ট্রপিক নিয়ে কথা বলা হবে।
সোহেল রানা বিদ্যুত’ এর প্রযোজনা ও মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভি’ তে শনিবার রাত ১২টা ১মিনিটে (৭ অক্টোবর)।
২০০৩ সালে অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নিশো। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদীসহ আরো অনেক পরিচালকের বিজ্ঞাপনে অংশ নেন তিনি।
২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘর ছাড়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। আঁধার ও আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি, লোটাকম্বল, বিয়ে পাগল নাটকের অভিনয়ের পর রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন তিনি।
এম




