
মঞ্চনাটককে দর্শকের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার প্রয়াসে থিয়েটার আর্ট ইউনিটের আয়োজনে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নাট্যোৎসব।
আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে এ উৎসব।
এতে প্রথম দিন প্রদর্শিত হবে নাটক ‘মাধব মালঞ্চী’। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩৬তম প্রযোজনা।
উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে বহুল আলোচিত নাটক ‘কোর্ট মার্শাল’। সলিল সরকারের লেখা এ নাটকটি রূপান্তর করেন ও নির্দেশন দেন প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান। এটি নাটকের ২৫১তম প্রদর্শনী।




