বিয়ের পর যা বললেন মুনজেরিন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৬ পিএম


আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ
আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

শিক্ষার্থী ও তরুণ সমাজে জনপ্রিয় দুই তারকা শিক্ষক আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে কখনও তারা কোনো কিছুই বলেননি।

বিজ্ঞাপন

সম্প্রতি অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদের বিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

তাদের বিয়ের ছবি দিয়ে ইতোমধ্যেই প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ভালোবাসার এমন পূর্ণতার ছবি দেখে মুগ্ধ হয়েছেন শুভাকাঙ্খীরা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে হুমায়রা সিদ্দিকা লেখেন, ‘ভালোবাসার পূর্ণতা’। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি।

গাজী তরিকুল ইসলাম লেখেন, ‘কী স্নিগ্ধ, অপরূপ! পার্লারের ভারী সাজগোজ ছাড়াও তাহলে বিয়ে করা যায়।’

বিজ্ঞাপন

আবু নাঈম লেখেন, ‘নারী তার শখের পুরুষকে ভাইয়া ডাকে। অভিনন্দন দুজনকে।

এদিকে, মুনজেরিন বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেলাম। এরপর একটি ভিডিও শেয়ার দিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।

আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনেরা।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান-মুনজেরিনের বিয়ের কার্ড ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission