
চিত্রনায়িকা পরীমণির জন্মদিনে কবিতা লিখে শুভেচ্ছা জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি ফেসবুক পাতায় লিখেন, বন্ধু পরীর জন্মদিনে, তাকে উপহার সরূপ এই কবিতা।
বন্ধুরে তোর জন্মদিনে
করে দিলাম উইশ
সারা জীবন তুই যেন
আনন্দে থাকিস
তোর আমার মায়ার বাঁধন
সবার মুখে মুখে
যেমন ছিলাম, থাকব তেমন
সুখে কিবা দুঃখে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমায় অভিনয় করেন পরীমণি। ছবিটিতে পরীর সহশিল্পী ছিলেন রোশান। এই ছবিতে কাজ করার পর জাজের ছবিতে আর দেখা যায়নি পরীকে। এদিকে পরীমণি অভিনীত ‘স্বপ্নজাল’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ছবিটি নিয়ে খুবই আশাবাদী পরী।
ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা পরীমণির জন্মদিন ছিল গতকাল ২৪ অক্টোবর। দিনটি কাটিয়েছেন নিজের মতো। সকালে পরিবারের আপনজনদের সঙ্গে, দুপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক ও খাবার বিতরণ করেন এবং সন্ধ্যায় একটি রেস্তুরোয় আয়োজন করেন বিশেষ অনুষ্ঠান।
গেলো দুই বছর ঈদুল আজহায় এফডিসিতে গরু কুরবানি দিয়েছেন পরী। দরিদ্র সহকর্মীদের মাংস বিলিয়ে ঈদ উদযাপন করেছিলেন এই নায়িকা। সমাজে পিছিয়ে থাকা মানুষের সঙ্গে যেন তার আত্মার সম্পর্ক। গেলো বছরও জন্মদিনে গাজীপুরের একটি স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন পরী।
পিআর/এম




