
স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং নানা মারা যাওয়ার পর এখন শুধু ছেলে রাজ্যকে নিয়ে চিত্রনায়িকা পরীমণির সংসার। কাজের পাশাপাশি বাকি সময়টা ছেলেকেই দেওয়ার চেষ্টা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই তার নজির পাওয়া যায়। প্রায় সময়ই ছেলের নানান মুহূর্তের ছবি আর ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরীমণি।
শনিবার (১৬ ডিসেম্বর) ছিল বিজয় দিবস। আর এই উপলক্ষে ছেলেকে প্রথমবারের মতো পতাকার সঙ্গে পরিচয় করিয়ে দেন পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুকে রাজ্যর একটি ভিডিও দিয়ে সেই মুহূর্তটাও যেন ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি এই নায়িকা।
ওই ভিডিওতে দেখা যায়, ছেলে রাজ্যকে নিয়ে গাড়িতে করে যাচ্ছেন পরীমণি। এসময় রাজ্যর পরনে ছিল লাল পাঞ্জাবি। আর হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা। গাড়ির জানালা দিয়ে পতাকা হাতে বেশ আনন্দেই মেতেছেন ছোট্ট রাজ্য। আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পরীমণি নিজেই।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা মাত্রই এক লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণি কমেন্টসবক্সে।
একজন লিখেছেন, স্বপ্নের থেকে বড় হোক। আরেক নেটিজেন লেখেন, তাকে বিশ্ব চিনবে অন্য ভাবে। সবাইকে সে অবাক করবে তাকে থামাতে পারবে না কেউ সে পরী দ্বারা পূর্ণ। পরীমণির এক ভক্ত লিখেছেন, অনেক ভালোবাসা রইল ছোট্ট পদ্ম।




