
কয়েক দিন পরপরই তারকাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসছে শোবিজ অঙ্গনে। এবার মঞ্চে গান গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্রাজিলিয়ান গায়ক পেড্রো হেনরিক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩০।
যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যমের প্রতিবেদন হতে জানা গেছে, ব্রাজিলের ফেইরা দ্য সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে ‘ভাই সের তাও লিন্ডো’ পারফর্ম করছিলেন পেড্রো হেনরিক। আর সেখানেই পারফর্ম করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্রাজিলিয়ান এই গায়ক।
পেড্রো হেনরিক যখনই তার মাইক্রোফোনটি মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে পেছনে পড়ে যান।
সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পেড্রো হেনরিক।
মৃত্যুর সময় পেড্রো হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সী কন্যা জো’কে রেখে গেছেন। তার জন্মস্থান পোর্তো সেগুরো শহরে শেষকৃত্য সম্পন্ন হবে।
সূত্র : আমেরিকা ফক্স নিউজ




