
সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’র নির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আর নেই।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা এম এ খালেকের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা। তিনি জানান, রাজধানীর মধুবাগ মসজিদে জোহরের জামাজের পর জানাজা শেষে মিরপুর কবরস্থানে সমাহিত করা হবে তাকে।




