সানি লিওন এবার ‘সেক্সি বার্বি গার্ল’

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০১৭ , ০১:০৮ পিএম


সানি লিওন এবার ‘সেক্সি বার্বি গার্ল’

বলিউডের সিনেমায় সানি লিওন মানেই যেন খোলামেলা আর আবেদনময়ী দৃশ্য। এবার নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ‘তেরে ইন্তেজার’ নামের ছবিটি মুক্তির আগেই খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে আলোচনা ছড়িয়েছেন সানি।

বিজ্ঞাপন

এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। সেখানে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে দেখা গেছে সানি লিওনকে। এই জুটির একাধিক চুম্বন দৃশ্যও রয়েছে ছবিটিতে।

এবার প্রকাশ হয়েছে ‘তেরা ইন্তেজার’ ছবির নতুন গানের টিজার। গানের কথা ‘সেক্সি বার্বি গার্ল’। আজ মঙ্গলবার(৭ নভেম্বর)পুরো গান মুক্তি পাবে। ‘সেক্সি বার্বি গার্ল’ গানের ৩৪ সেকেন্ডের টিজারে সানি লিওনকে বেশ আবেদনময়ী ভঙ্গিমায় দেখা গেছে।

বিজ্ঞাপন

এর আগে এই ছবির আরেকটি গান ‘খালি খালি দিল’ মুক্তি পেয়েছে। সেখানেও সানি লিওনকে দেখা গেছে গ্ল্যামারাস রূপে। রাজীব বালিয়া পরিচালিত ‘তেরে ইন্তেজার’ ছবিটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে। ছবিটিতে বেশ উত্তজনা ছড়াবেন নায়িকা। এমনটাই মনে করা হচ্ছে।

সবশেষ সানি লিওনকে ‘মাস্তিজাদে’ এবং ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে দেখা গেছে। ‘বেইমান লাভ’ ও ‘টিনা অ্যান্ড লোলো’ নামে আরও দুটি ছবি মুক্তির প্রতীক্ষায় আছে।

বিজ্ঞাপন

এছাড়া বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করেও আলোচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

 

 

পিআর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission