
নতুন ছবি নিয়ে বড় পর্দায় আসছেন জায়েদ খান ও পরীমণি। এর আগে ‘ভালোবাসা সীমাহীন’ ও ‘নগর মাস্তান’ সিনেমায় জায়েদ-পরী জুটি হয়েছেন। এবার মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন এই জুটি।
সহশিল্পী জায়েদ খানের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে পরীমণি লিখেছেন, ছবির এই মানুষটাকে কেউ চেনেন? আমি বলছি কেউ চেনেন না। তিনি একজন অভিনেতা, একজন হিরো।
এখন হয়তো ভাবছেন এখানে নতুন কি বললাম! নতুন হলো এই যে, অভিনেতা-হিরো সব তার পরিচয়। আপনারা তাকে এই সম্বোধনে ডেকেছেন। কিন্তু তিনি এখানে একজন অভিনেতা, পরিপক্ক অভিনেতা।
ঢালিউডের এই গ্ল্যামার কন্যা আরো লিখেন, ছবির নাম ‘অন্তর জ্বালা’। এই লেখার প্রমাণ পাবেন ১৫ ডিসেম্বর, সিনেমা হলে গিয়ে। আমি দেখেছি এই ছবিতে তার নিজেকে প্রমাণ করার সাধনা, পরিশ্রম।
পুরোটা সময় জুড়ে কাজের প্রতি মনোযোগ আর ভালোবাসা। ছবির পরিচালক স্যার মালেক আফসারী। তার পরিচালিত অনেক সুপার হিট সিনেমার মাঝে অন্যতম সিনেমা ‘এই ঘর এই সংসার’ যেন সব কালেই নতুন।
পরী আরো বলেন, একজন পরিচালকের সঠিক গাইডলাইন সত্যি যে একজন শিল্পীকে নতুনভাবে সৃষ্টি করে ‘অন্তর জ্বালা’ তার একটা উদাহরণ হবে।
পিআর




