
দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস নিয়ে এবার বিস্তারিত কথা বলেছেন শাফিন আহমেদ। তিনি দাবি করেছেন মাইলসের বেশিরভাগ গানের গায়ক তিনি। মানাম আহমেদকে নিজের হাতে কর্ড শিখিয়েছেন।
শাফিন আহমেদ বলেন, মানাম বয়সে আমার থেকে তিন বছরের ছোট। আমি মাইলসে জয়েন করার তিন বছর পর মানাম ব্যান্ডে জয়েন করে। আমি নিজে মানামকে ইংরেজি গানের কর্ড তুলে দিয়েছি, নিজের হাতে শিখিয়েছি। এখন আর এসব তিনি স্বীকার করবেন না।
মানাম আহমেদের সুর করা ও মাইলসের গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন শাফিন। সম্প্রতি এমন কথা বলেছেন হামিন আহমেদ। এই কথার প্রেক্ষিতে শাফিন বলেন, আমি গান শিখেছি আমার মা ফিরোজা বেগম ও বাবা কমলদাশ গুপ্তের কাছে। আব্বা আমাকে নিজের হাতে তবলা বাজানো, গান শিখিয়েছেন।
শাফিন আরো বলেন, ১১ বছর বয়সে আমার গানের রেকর্ড বের হয়েছে। রেডিও টেলিভিশনে নিয়মিত গান করেছি। মাইলসের বাণিজ্যিকভাবে রিলিজকৃত গান ৮৪টি। এর মধ্যে ৪৬টি গান শাফিন আহমেদের গাওয়া। যার মধ্যে ১৩টা গান সুর করেছেন মানাম। তাহলে অধিকাংশ গান মানামের সুর করা হলো কিভাবে?
মাইলস ব্যান্ড নিয়ে নিজের অবস্থান জানাতে আজ বুধবার দুপুরে ঢাকার একটি রেস্তুরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন শাফিন।
এসময় তিনি জানিয়েছেন, মাইলস ব্যান্ডের মালিকানা শাফিনের। মাইলস লিমিটেড হিসেবে কোম্পানি আইনে নিবন্ধন নেয়া হয়েছে। তারা চাইলে মাইলস লিমিটেডে ফিরতে পারেন। আলোচনার দরজা খোলা রয়েছে।
পিআর/জেবি




