
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আজ ২৪ ডিসেম্বর, রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতা’।
অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও বিনোদন সাংবাদিক মইনুল হক রোজ। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা লিমা। গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানে আসিফ আকবর তার সাম্প্রতিক কাজ, ব্যক্তিগত জীবন ও সাংবাদিক মইনুল হক রোজের সঙ্গে আন্তরিক সম্পর্কের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। অন্যদিকে সাংবাদিক মইনুল হক রোজ তার সাংবাদিকতা শুরুর গল্প ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন।
দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে।
দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় এই পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক কৌতূহল। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়।
এম/পিআর




